1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামির দাবি আমি নিরপরাধ - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামির দাবি আমি নিরপরাধ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি:মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এ শুনানি হয়।

সাক্ষ্যগ্রহণ শেষে আদালত থেকে কারাগারে ফেরার সময় প্রধান অভিযুক্ত, যিনি নিহত শিশুর বোনের শ্বশুর, নিজেকে নিরপরাধ দাবি করে সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা তদন্ত করেন, আমরা কেউ ওই সময় বাড়িতে ছিলাম না। আমার ছেলের বউয়ের দিকে তাকান, সব কিছু ও করেছে। বাপ–বেটা কখনো একসঙ্গে এমন কাজ করে? আমরা সবাই বাইরে কাজে ছিলাম।’

পুলিশি হেফাজতে থাকা আরেক অভিযুক্ত, ওই ব্যক্তির ছেলে, দাবি করেন, ‘ঘটনাটি বেলা ১১টার দিকে ঘটেছে। আমরা তখন কাজে ছিলাম। আপনারা শিশুটির বোনকে জিজ্ঞাসা করুন, সব তথ্য বের হবে।’

আদালত সূত্র জানায়, এদিন সকাল সাড়ে ১০টার দিকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক, ১১ বছরের এক শিশু ও আরও একজন -মোট তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

রাষ্ট্রপক্ষের পক্ষে আইনজীবী মনিরুল ইসলাম এবং আসামিপক্ষের আইনজীবী সোহেল আহম্মেদ শুনানিতে অংশ নেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার চার আসামি- শিশুটির বোনের শ্বশুর, শাশুড়ি, বোনের স্বামী ও ভাশুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি