1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মাগুরা আর্মি ক্যাম্পের অভিযানে অস্ত্র‑মাদকসহ ৩ জন গ্রেফতার - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

মাগুরা আর্মি ক্যাম্পের অভিযানে অস্ত্র‑মাদকসহ ৩ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৪৪ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৩ টায় মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী পল্লী বিদ্যুৎ পাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাগুরা আর্মি ক্যাম্পের সদস্যরা। অভিযানে জেলার সদর উপজেলার পারনান্দুয়ালী (পল্লী বিদ্যুৎ পাড়া),আব্দুল মান্নান মোল্লা ছেলে মোঃ বিল্লাল হোসেন মোল্লা*(৪৩),এক গ্রামের মৃত হান্নান মোল্লার ছেলে মোঃ রাব্বি মোল্লা (২৮) ও মৃত হান্নান মোল্লার ছেলে মোঃ রবেজ মোল্লা (৩০) কে আটক করা হয় ।

এ সময় তাদের নিকট থেকে ২টি ওয়ান শুটার গান, ৪ টি কার্তুজ,৪ টি পিস্তলের গুলি,১টি চাইনিজ কুড়াল,১টি রামদা ৪টি ছুরি, ৫০ গ্রাম গাঁজা,৪৭ পিস ইয়াবা,ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মাগুরা আর্মি ক্যাম্প জানায়, অভিযানে উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাগুরা সদর থানা‑পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং স্থানীয় নিরাপত্তা নিশ্চিত ও অবৈধ কর্মকাণ্ড দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান সকাল ৬টার দিকে মাগুরা আর্মি ক্যাম্পের সদস্যরা অস্ত্র গোলাবারুদ সহ ৩জন কে মাগুরা সদর থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি