1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মাগুরা জেলার শাখার তৃতীয় কাউন্সিল অনুষ্ঠান কার্যক্রম - শিক্ষা তথ্য
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…এবিএম মোশাররফ হোসেন, এমপি লামায় বন্য হাতির আক্রমণে ধানক্ষেতে কৃষকের মৃত্যু র‌্যাব-৬ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানর জরিমানা ও একটি সিলগালা করেন রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া

মাগুরা জেলার শাখার তৃতীয় কাউন্সিল অনুষ্ঠান কার্যক্রম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ২৬০ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: সম্মানিত মাগুরা জেলার ছাত্র অধিকার পরিষদের সকল সহযোদ্ধাবৃন্দ, আপনারা অবগত আছেন যে আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে হাসান আল মামুন ভাই, নুরুল হক নূর ভাই, রাশেদ খান ভাই সহ আঠারো সালের আন্দোলনের সকল সাহসী ভাইদের নেতৃত্বে রাজপথে থেকে গড়ে উঠা সাহসী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মাগুরা জেলার তৃতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আসন্ন মাগুরা জেলার তৃতীয় কাউন্সিলে আমি হুসাইন আল মামুন সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। আপনাদের কাছে যোগ্য মনোনীত হয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে আমি দেশ ও সংগঠনের কল্যাণে ইশতেহারে উল্লেখিত কার্যক্রম গুলো সকলকে সাথে নিয়ে পরিচালনা করবো। * হুসাইন আল মামুনের(৭)দফা নির্বাচনী ইশতেহার। ১) জেলা এবং উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের সকল সাংগঠনিক ইউনিটে চেইন অব কমান্ড, নেতৃত্ব তৈরী করা, সহযোদ্ধাদের যথাযথ মূল্যায়ণ করা, সহযোদ্ধাদের মতামত এর উপর যথাযথ সম্মান দিয়ে কার্যক্রম পরিচালনা করবো। ২) মাগুরার সকল শিক্ষা প্রতিষ্ঠানে,দূর্নীতি, সন্ত্রাসী চাঁদাবাজি, সিন্ডিকেট প্রতিহত করার লক্ষ্যে মাগুরা জেলা ছাত্র অধিকার পরিষদের সহযোদ্ধাদের নিয়ে টাস্কফোর্স গঠণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। ৩) আর্থিক স্বচ্ছতা এবং সকল কাজে জবাবদিহিতা নিশ্চিত করে তৃণমূল থেকে কেন্দ্র এবং জেলা এর মাঝে সেতুবন্ধন তৈরী করবো। ৪) সংগঠনে ধারাবাহিকভাবে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করে সকল সাংগঠনিক ইউনিটে নেতৃত্ব বাচাই এবং কার্যক্রম পরিচালনা করবো। ৫) ছাত্র অধিকার পরিষদ মাগুরা জেলার তৃণমূল থেকে সাংগঠনিক কাঠামো তৈরী করে দেশ এবং আন্তজার্তিক পর্যায়ে শিক্ষা অঙ্গন থেকে রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। ৬) সন্ত্রাসীদের বিশৃঙ্খলার কারনে ছাত্র হত্যা এবং জুলাই আন্দোলনের আহতদের জন্য রাষ্ট্রীয় ভাবে আইনি এবং আর্থিক সহযোগিতা এর জন্য করণীয় সকল কার্যক্রম গ্রহণ করবো। ৭)বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসানের হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মাগুরা জেলার সকল ছাত্র ইউনিট প্রস্তুত করার জন্য আমি চর্চা অব্যাহত রাখবো। ইনশাআল্লাহ। হুসাইন আল মামুন সাধারণ সম্পাদক সম্পাদক পদপ্রার্থী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মাগুরা জেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি