1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মাগুরা শ্রীপুর উপজেলা কৃষক সমাবেশে বিএনপির দুই নেতা এক মঞ্চে - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ পটিয়ায় বিএনপির ব্যানারে ছাত্রলীগ নেতার ‘দাপট কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি বাউফলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় ও ইফতার রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাগুরা শ্রীপুর উপজেলা কৃষক সমাবেশে বিএনপির দুই নেতা এক মঞ্চে

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৪৯ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: দলীয় কোন্দল, পদ-পদবী, লবিং গ্রুপিংসহ বিভিন্ন অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে প্রতিহিংসা পরায়ন হয়ে মাগুরা জেলা বিএনপির বর্তমান আহবায়ক আলী আহম্মদ ও সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান এবং শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিনসহ তাদের দলীয় নেতা কর্মীরা দীর্ঘদিন ধরে দ্বিধা বিভক্ত অবস্থায় ছিল। দীর্ঘ ১৭ বছর পর শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শ্রীপুর সদর ইউনিয়ন কৃষকদল কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশের একই মঞ্চে বিএনপির উভয় গ্রুপের নেতৃবৃন্দ একাত্বতা ঘোষণাপূর্বক আলোচনাসভায় যোগ দেন। বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশে শ্রীপুর সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে ও ছাত্রনেতা মইনুল ইসলাম সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকদলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রুবাইয়াত হোসেন খাঁন, মাগুরা জেলা কৃষকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হিরা ও স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদি হাসান মুকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা নাজমুল হাসান (লিটন), সাবেক ছাত্রদল নেতা এ্যাড. শহিদুল ইসলাম রুপক, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মুন্সী রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, মাসুদ মজুমদার, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইয়াসিন আলী সোহেলসহ আরোও অনেকে। অনুষ্ঠানে জেলা বিএনপি ছাড়াও উপজেলা বিএনপির ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি