1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মাগুরা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুল আলম হিরো - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব: ভূমিমন্ত্রী আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার

মাগুরা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুল আলম হিরো

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৩৫ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো। এছাড়াও তিনি বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, তিনবারের আমলসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মাগুরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শ্রীপুর উপজেলা বিএনপির দুইবারের নির্বাচিত সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন পেতে নেতাদের তদবিরসহ ভোটারদের সমর্থন আদায়ে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন। আর ওই সম্ভাব্য প্রার্থীদের একজন বদরুল আলম হিরো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।  মাগুরা-১ আসন জাতীয় সংসদের ৯১ নং আসন। মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে আসনটি গঠিত।

যেখানে মোট ভোটার ৪ লাখ ৪’শ ৯১ জন। যার মধ্যে পুরুষ ২ লাখ ৮’শ ৬৩ জন এবং নারী ভোটার ১ লাখ  ৯৯ হাজার ৬’শ ২৬ জন। এছাড়া ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।  বদরুল আলম হিরো বলেন, দীর্ঘ ৪৬ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  রাজনীতির সাথে জড়িত আছি। দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে থেকেছি। একের পর এক রাজনৈতিক মিথ্যা মামলার শিকার হয়েছি। বেশ কয়েকবার কারাবরণ করেছি। এবার তৃণমূল নেতা-কর্মীদের অনুরোধে ধানের শীষের প্রার্থী হতে মাঠে নেমেছি। আমি এলাকার উন্নয়ন ও মানুষের জন্য কাজ করতে চাই। দল আমাকে সঠিক মূল্যায়ন করবে এবং মনোনয়ন দেবে বলে আশা করছি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি