1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন, অগ্নিদগ্ধ- ৩ জেলে - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন, অগ্নিদগ্ধ- ৩ জেলে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩২ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে একটি মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ৩ জেলে অগ্নিদগ্ধ হয়েছে। এর মধ্যে জহির হোসেন (৫৫) নামের এক জেলের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া এসময় ট্রলারের পিছনের কিছু অংশ পুড়ে যায়। শনিবার সকাল দশটায় খাপড়াভাঙ্গা নদীতে আলমগীর মৃধার তেলের ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত জহিরকে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। অপর আহত দুই জেলে শহিদুল (৩০) ও সাইফুল (৩০)ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শী জেলে আবদুল মালেক বলেন, আমরা ট্রলারের পাশে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। না হলে পুরো ট্রলার পুড়ে যেত।
আরেক জেলে জাকির হোসেন বলেন, বিস্ফোরণের পর আমরা চিৎকার শুনে দৌড়ে যাই। জহির ভাইয়ের শরীরের বেশিরভাগ অংশ আগুনে দগ্ধ হয়েছে। উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নামবিহীন ফারুক মাঝির ট্রলারটি খাপড়াভাঙ্গা নদীতে নোঙ্গর করা অবস্থায় ছিলো। সকালে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিদগ্ধ জেলেদের সহায়তার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি