1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়...এবিএম মোশাররফ হোসেন, এমপি - শিক্ষা তথ্য
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…এবিএম মোশাররফ হোসেন, এমপি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৫ Time View
{"capture_mode":"AutoModule","faces":[]}
মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।পটুয়াখালীর-৪(কলাপাড়া-রাঙ্গাবালি) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এমপি বলেছেন, সমাজে অন্যায়, অপরাধ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীর ক্ষমা পাওয়ার কোন সুযোগ নেই। অন্যায় অপরাধের বিরুদ্ধে এবার বিএনপির জিরো টলারেন্স। এলাকা থেকে মাদক নির্মূলে সকলের সম্মিলিত ভাবে কাজ করতে হবে। বুধবার(২৫ ফেব্রুয়ারি) দুপু্র বারোটায় কলাপাড়া উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, সরকারী হিসেব মতে দেশের ১০ টি শান্তিপূর্ন উপজেলার মধ্যে কলাপাড়া একটি।
আর এসব আপনাদের কারণেই সম্ভব হয়েছে। তাই এই শান্তি শৃঙ্খলার ধারা অব্যাহত রাখতে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।উপজেলা নির্বাহী অফিসার মো.কাউসার হামিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো.ইয়াসিন সাদেক, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রবিউল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু,কলাপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) রবিউল ইসলাম, মহিপুর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ আব্দুল  কাইয়ুম, কলাপাড়া গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুস সালাম হাওলাদার, কলাপাড়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন,
উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি মজিবুর রহমান হাওলাদার, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, কলাপাড়া পৌর শহর  ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, ইউপি চেয়ারম্যান গণ এবং উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি(সিপিপি)’র সহকারী পরিচালক আসাদুজ্জামান খান। এর আগে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো উপজেলা পরিষদে আগমন করায় এবিএম মোশাররফ হোসেন এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা দল মত নির্বিশেষে কলাপাড়া উপজেলার সকল সমস্যা সমাধান করে এই  উপজেলাকে আধুনিক উপজেলায় রূপান্তরিত করার আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি