1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মাদক জাতিকে ধবংস করে দেয়: জোসেফ - শিক্ষা তথ্য
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাতী মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন: মোহাম্মদ আলী সোনারগাঁওয়ে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণকারী জিয়া অস্ত্র সহ গ্রেফতার পটুয়াখালী-৩ আসনে প্রচারণার সময়সূচি নিয়ে উত্তেজনা: নুর-মামুনকে রিটার্নিং অফিসারের চিঠি পটিয়ার উওর সমুরা গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করতে গুইমারায় সিএনজি ও মোটরসাইকেল চালক মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গুইমারায় ধানের শীষের নির্বাচনী প্রচারণায় সশস্ত্র হামলার চেষ্টা, শহীদ জিয়া স্মৃতি সংসদের তীব্র নিন্দা কলাপাড়ায় ফ্যানের সঙ্গে ঝুলছিল তরুণের লাশ বাস–মোটরসাইকেল সংঘর্ষে ছেলের মৃত্যুর এক সপ্তাহের মাথায় বাবারও মৃত্যু নারায়ণগঞ্জ বন্দরে ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহীন ভূঁইয়ার নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

মাদক জাতিকে ধবংস করে দেয়: জোসেফ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৫০ Time View

মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধিঃ নগরীর ১৮নং ওয়ার্ডে মুসলিম নগর যুবসমাজ শহীদ বাপ্পী স্বরণী ও তামাকপট্রি এলাকা বাসীর উদ্যোগে আয়োজিত মাদক নিমূল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২১ নভেম্বর) বিকালে নগরীর ১৮নং ওয়ার্ড বাপ্পী চত্বর এলাকায় এ মাদক নির্মূল প্রতিবাদ সভা আয়োজন করা হয়।

সভায় ১৮নং ওয়ার্ড বিএনপির যুবদলের সভাপতি আলফু প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর যুবদল নেতা কে.এম মাজহারুল ইসলাম জোসেফ।এসময় জোসেফ বলেন মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়।সীমান্তে মাদক বন্ধে আধুনিক নজরদারি, ড্রোন, স্ক্যানার, কঠোর টহলের ব্যবস্থা করতে হবে।মাদকের ছোবলে পুরো জাতিকে ধ্বংস করার জন্য একটি গভীর ষড়যন্ত্র চলছে।মাদক শুধু একজনকে নয় পুরো পরিবারকে ধ্বংস করে। একটি তরুণ যখন মাদকাসক্ত হয়, তখন শুধু তার ভবিষ্যৎ নষ্ট হয় না একটি মা বাবার আশা ভেঙ্গে যায়।একটি পরিবারের অর্থনৈতিক ভিত্তি ভেঙে পড়ে, সমাজ হারায় সবচেয়ে মূল্যবান সদস্যকে।

তিনি খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক সংগঠনের কার্যক্রম বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে বলেন,মাদক মুক্ত সমাজ গড়তে হলে তরুণদের বিকল্প ব্যবস্থা তৈরি করতে হবে খেলাধুলা, সংগীত, বই পড়া, সামাজিক কাজে করা এগুলো তরুনদের সঠিক পথে রাখবে। এসময় উপস্থিত ছিলেন সদর থানা পুলিশ পরিদর্শক মোঃ শহিদুল্লাহ, যুবদল নেতা আতিকুর রহমান সবুজ, মুসলিমনগর মাতবর রাশেদ নেওয়াজ বাচ্চু,দিল মোহাম্মদ দিলা,গিয়াস উদ্দিন,কাজী সেজান,হাজী মতি, আল আমিন, সুজন, অলক, আব্দুস সালাম, রায়হান, শাহ আলম, টোকনসহ ১৮নং ওয়ার্ডের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি