1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার তুলে দিলেন জেলা প্রশাসক - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আহত এক সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায় মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে সানোয়ারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে ২২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার তুলে দিলেন জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৩৩ Time View

স্টাফ রিপোর্টারঃ প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে ১২ই আগষ্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার তুলে দেন জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

যুব দিবসের আলোচনা সভা ও সফল আত্মকর্মী এবং শ্রেষ্ঠ যুব সংগঠকদের পুরস্কার বিতরণ করার সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার তাসলিমা শিরিন, জেলা মৎস কর্মকর্তা ড. ফজলুল কাদের ও নারায়ণগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর প্রজিত কুমার ধর। যুবদের অংশগ্রহণে প্রাণবন্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ণ অধিদপ্তরের উপ পরিচালক হাসিনা মমতাজ। অনুষ্ঠানে ৩ জন শ্রেষ্ঠ যুব সংগঠক ও ৩ জন সফল আত্মকর্মীকে স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয়।

পুরস্কার গ্রহণ করে মানবিক যোদ্ধা এম এ মান্নান ভূঁইয়া তাঁর অনুভুতি প্রকাশে বলেন- নারায়ণগঞ্জ জেলাকে আলোকিত ও আলোকজ্জ্বলসহ আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে দীর্ঘ ২৫ বছর যাবৎ স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের সদস্য ও কর্মীদের মানবিক গুনাবলী দিয়ে আমরা বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক কার্যক্রম এবং সেবা দিয়ে যাচ্ছি। কিন্তু কিছু কুচক্রীমহলের অপপ্রচার ও বিভিন্ন কারণে সামাজিক কাজে বাধাগ্রস্থও হচ্ছি, তারপরও আমরা থেমে নেই। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে সাহসিকতার সহিত সামাজিক সচেতনতা মূলক আন্দোলন ও মানুষকে সেবা দিয়ে যাচ্ছি।

আমাদের সংগঠনকে জেলা প্রশাসন পুরস্কৃত করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। উল্লেখ্য যে, সমাজ বিনির্মাণে মান্নান ভূঁইয়ার ভূমিকা অপরিসিম। যার ফলে, যুব উন্নয়ণ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, গণযোগাযোগ ও তথ্য অধিদপ্তর, গণগ্রস্থাগার অধিদপ্তর ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে সফল আত্মকর্মী ও শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার অর্জন করেছেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি