1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মায়ের সাথে অভিমান করে ফাঁসিতে ঝুলে ফুলপুরে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
না’গঞ্জে ফতুল্লা থানা ছাত্র মজলিস’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান

মায়ের সাথে অভিমান করে ফাঁসিতে ঝুলে ফুলপুরে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৭৭ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ মায়ের সাথে অভিমান করে ৩ মে শুক্রবার দুপুরে ময়মনসিংহের ফুলপুরে এক স্কুল পড়ুয়া ছাত্রী আত্মহত্যা করেছেন।  নিহত ছাত্রী সানজিদা পারভীন লাকী (১৫) উপজেলার সদর ইউনিয়নের ঠাকুর বাখাই গ্রামের আব্দুল লতিফ ও শরিফা খাতুনের মেয়ে। সে ঠাকুর বাখাই ময়েজ উদ্দন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, নিহতের মা শুক্রবার সকালে ধান মারাই কাজে বাড়ীর পাশে জমিতে কাজ করিতেছিল। পরে মা মেয়ে লাকীকে দুপুরের দিকে তার সাথে ধানের কাজ করতে বললে, সে রোধের মধ্যে কাজ করবে না বলে জানায়। তখন তার মা লাকীকে বকাবকি করলে বাড়ীতে চলে আসে। পরে ২টার দিকে তার মা বাড়ীতে ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে  লাকিকে ডাকাডাকি করে এবং ঘরের দরজা ধাক্কাধাক্কি করে।

তার ডাক চিৎকারে আশপাশের লোকজন বাড়ীতে জড়ো হয়। একপর্যায়ে দরজা ধাক্কাধাক্কিতে খিল ভেঙ্গে গেলে ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পান যে, সানজিদা পারভীন লাকী গলায় ওড়না পেচিয়ে ঘরের বাঁশের ধন্নার সাথে ফাঁস লাগিয়ে ঝুলছে। তাৎক্ষণিক তার মা সহ প্রতিবেশী লোকজনের সহায়তায় ফাঁস থেকে নামিয়ে মাথায় পানি ঢালে। পরবর্তীতে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বিকাল ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে জানান, উক্ত সংবাদ পেয়ে আমি ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে যায়। পরে মৃতদেহ বিধি মোতাবেক এসআই (নিঃ) মোঃ আজিজুর রহমান সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। উক্ত লাশের ময়না তদন্তের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উক্ত বিষয়ে অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি