1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মারকায মাদ্রাসার জমি উদ্ধার ও বিশ্ব ইজতেমায় হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ, লংমার্চ, গণজমায়েত - শিক্ষা তথ্য
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আইসিএস মেধা বৃত্তি পরীক্ষায় নূর মুহাম্মদ আইডিয়াল মাদরাসার শতভাগ সাফল্য নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা সিলেট বিএনপি নেতার সেল্ডারে রাহেলার রমরমা ডিজিটাল দেহব্যবসা র‍্যাব-৬ ও র‍্যাব-১০ এর যৌথ দল খুলনার রাজিব হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অন্যতম আসামি সায়মন’কে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সুদৃষ্টি আকর্ষণ” সুন্দরগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসিয়াল ওয়েবসাইট ফোন নাম্বার সেবা বন্ধ কেন? পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য

মারকায মাদ্রাসার জমি উদ্ধার ও বিশ্ব ইজতেমায় হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ, লংমার্চ, গণজমায়েত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৯ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ রূপগঞ্জের তারাবো মারকায মাদ্রাসার জমি উদ্ধার ও বিশ্ব ইজতেমায় হামলারকারীদের গ্রেফতারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের তারাবো বিশ্বরোড এলাকায় বিক্ষোভ, লংমার্চ ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। ২৬ডিসেম্বর বৃহস্পতিবার রূপগঞ্জের উলামায়ে কেরাম, তাবলীগের সাথীবৃন্দ ও তৌদিহী জনতার ব্যানারে আয়োজিত এ গণজমায়েতে সভাপতিত্ব করেন সিলেট মুহতামিম দারুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতী বদরুল আলম সিলেটি। গণজমায়েতে বক্তব্য রাখেন মুড়াপাড়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউসুফ ফরিদী, নাহাটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা এমদাদুল হাশেমী, মাওলানা বেলাল মাদানী, জামিয়া কাউমিয়া মাদ্রাসার মুফতি আব্দুল কাইয়ুম, মাওলানা মাহবুব জালালাবাদী, রূপসী নিউ মডেল জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিয়াউর রহমান আমজাদী, ইজতেমা ময়দানে হামলায় আহত মোঃ শহীদুল্লাহ প্রমুখ। সভা সঞ্চালনা করেন আল হেরা মাদ্রাসার মুফতি নুরুল হক ডহরি। গণজমায়েতে বক্তারা বলেন, সাদপন্থীরা কাদিয়ানী গোষ্ঠী। বিশ্ব ইজতেমায় হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। ২০১৮সাল থেকে বেদখল হওয়া তারাবো বিশ্বরোড এলাকার মারকায মাদ্রাসার জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করতে হবে। ই¯্রায়িল, ভারত ও ফ্যাসিস্ট আওয়ামী দোশর বর্বরোচিত হামলা ও হত্যাকারীদের শাস্তি দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে রূপসী বাসস্ট্যান্ড থেকে লংমার্চ করে তারাবো বিশ্বরোড গোলচত্বরে তারা গণজমায়েত করে। উল্লেখ্য গত ১৮ডিসেম্বর বিশ্ব ইজতেমায় সাদপন্থীদের হামলায় চারজন নিহত ও কয়েক শতাধিক মানুষ আহত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি