1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মাসুদুজ্জামান'র উদ্যোগে নাসিক ১২নং ওয়ার্ডে না'গঞ্জ মহানগর বিএনপি'র দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ - শিক্ষা তথ্য
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে দিনব্যাপী রান্নার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি বাউফল চিহ্নিত চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ পটিয়া উপজেলা গাউসিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন নির্বাচন পরবর্তী সহিংসতা : ভিপি নুরের সমর্থকদের হামলার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা গুইমারায় ভালোবাসা দিবসে ভোটারদের বাড়িতে ফুল নিয়ে হাজির বিএনপির নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে না’গঞ্জ-২ আসনে বিএনপি’র প্রার্থী আজাদ’র বড় ব্যবধানে বিজয়

মাসুদুজ্জামান’র উদ্যোগে নাসিক ১২নং ওয়ার্ডে না’গঞ্জ মহানগর বিএনপি’র দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৬৫ Time View
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রায়ত আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) সকালে নাসিক ১২নং ওয়ার্ডের মিশনপাড়া এলাকায় বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ’র উদ্যোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র এ দোয়া মাহফিল ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা শওকত হাশেম শকু’র সভাপতিত্বে ও-ই দোয়া মাহফিল ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
প্রধান অতিথি এড. আবু আল ইউসুফ খান টিপু তার বক্তব্যে বলেন- দীর্ঘ রাজনৈতিক জীবন জুড়ে নানা ষড়যন্ত্র ও নিপীড়নের শিকার হলেও দেশ ও জনগণের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত একটি কথাই বারবার বলেছেন, বাংলাদেশ ছাড়া আমার আর কোন ঠিকানা নেই, বাংলাদেশই আমার আসল ঠিকানা। এ-ই দেশের মানুষের ভালোবাসা ও গণতন্ত্রের জন্য তিনি সব কষ্ট সহ্য করেছেন।
তিনি আরও বলেন- বেগম খালেদা জিয়া’র বিরুদ্ধে নানা সময়ে দেশী ও বিদেশী ষড়যন্ত্র হয়েছে। তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছে। কিন্তু সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে তিনি দেশের মাটিতেই থেকেছেন। তার এ-ই দৃঢ়তা আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবেন।
ও-ই দোয়া মাহফিল ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ কালে ও-ই সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু, নাসিক ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।
দোয়া মাহফিল শেষে দুঃস্থ শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি