ভ্রমরকে আমি স্তুতি কহিলাম- ওহে ভ্রমর ভাই চাহিয়া দেখ এই ধরাধাম তব রুপ ধবল নাই।। ভ্রমর হাসিয়া হইলো কুটিকুটি বলিস কিরে তুই!! ঈষৎ সুন্দর মম ডানা দু’টি অতোটা ধবল তবু নই।। এইবার দ্বিগুন হইলো বিশেষণ শোন হে ভাই ভ্রমর দেহের যদিও তব হয়গো মরণ রুপে তুমি অমর।। ভ্রমর কহিলো – মধু চাস তো?? তোকে না দিলে দেবো কাকে? তোর মতোন নিখুঁত করি এতো চিনিলোনা কেহ আমাকে।। ভ্রমরও খুশি, আমিও খুশি উভয়ের মিটিলো আশা। বিরাট কাজে লাগিলো ভূয়সী মিথ্যে মিথ্যি প্রসংশা।।