1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মুছাপুরে ফিল্মী স্টাইলে পুকুরের মাছ লুটে নিলেন জাপা ও বিএনপি নেতারা - শিক্ষা তথ্য
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা বাউফলে আগুনে পুড়ে সর্বস্ব হারাল তিন পরিবার খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক না,গঞ্জে তিন থানার নতুন ওসি পদায়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই

মুছাপুরে ফিল্মী স্টাইলে পুকুরের মাছ লুটে নিলেন জাপা ও বিএনপি নেতারা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ Time View

বিশেষ প্রতিবেদকঃ ফিল্মী স্টাইলে দিনে দুপুরে পুকুরের মাছ লুটের অভিযোগ উঠেছে জাতীয় পার্টির সহযোগি সংগঠন জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আহমেদ ও মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলমের বিরুদ্ধে।

(১৩ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ৭টায় বন্দরের মুছাপুর ইউনিয়নের শাসনেরবাগ এলাকার সরদার ইটখোলা সংলগ্ন পুকুরের মাছ (যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা) এভাবে লুটের ঘটনায় পুকুরের মালিক ক্ষতিগ্রস্থ আরাফাত রিফাত বাদী হয়ে উল্লেখিতদেরকে বিবাদী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনায় সমগ্র মুছাপুরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জনগণ এ ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী আরাফাত রিফাত সাংবাদিকদেরকে জানান, ‘শাসনেরবাগে ১০০ শতাংশ পৈত্রিক জমির উপর আমাদের একটা মাছের পুকুর আছে। বিবাদীরা লোভের বশবর্তী হয়ে ও ক্ষতিসাধনের উদ্দেশ্যে আমাদের পুকুরে মাছ ধরার জন্য পায়তারা সহ হুমকি দিয়ে আসছে। বৃহস্পতিবার সকাল ৭টায় দেশীয় ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে ১নং বিবাদী আউয়াল প্রথমে আমাদের পুকুরে মাছ ধরার উদ্দেশ্যে জাল ফেলে। আমি বিবাদীকে বাধা দিলে ২নং ও ৩নং বিবাদী শাহীন ও মনজুর আলম সহ অজ্ঞাতনামা ১৫/২০জন ঘটনাস্থলে এসে জোরপূর্বক জাল ফেলে আমাদের সামনেই পুকুরের মাছ ধরে নিয়ে যায়। যার মূল্য আনুমানিক ১ লাখ টাকা। বাধা দিলে বিবাদীরা কোন কর্নপাত না করে উল্টো প্রাণনাশের হুমকি প্রদান করেছে’।

এ ঘটনায় বন্দর থানার ওসি মোহাম্মদ লিয়াকত আলী জানান, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি