1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এক সাংবাদিকের উপর নিশংস হামলার অভিযোগ - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এক সাংবাদিকের উপর নিশংস হামলার অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১০৯ Time View

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বেআইনি দেহ ব্যবসার খবর সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত সাংবাদিক, রক্তাক্ত অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে ভর্তি। নাম লাল্টু দাস। তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে, এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।।

ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার তুলসী বাড়ি গঙ্গাঘাট সংলগ্ন এলাকায়, আক্রান্ত সাংবাদিক লাল্টু দাসের অভিযোগ , তিনি দীর্ঘদিন ধরে সূত্র মারফত খবর পাচ্ছিলেন, যে কৃষ্ণ মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে অবৈধভাবে দেহ ব্যবসার কারবার চলছে। এলাকার বাসিন্দারা এই ঘটনায় অতিষ্ঠ হয়ে বিষয়টি জানান।

গুরুতর আহত অবস্থায় লাল্টু দাস জানান ,এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে যাই ,সেখানে পৌঁছানো মাত্রই তাকে ঘিরে ধরে এবং সেখানে কেন এসেছি তা নিয়ে প্রশ্ন করতে থাকে ও কিছু বলার আগেই ভারী বস্তু দিয়ে আমার উপর হামলা চালায়। ফলে আমার নাক এবং মুখ ফেটে যায়।।

তার দাবি ঘটনার পর তাকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে, তিনি আরো জানান, যে এই বিষয়টি নিয়ে তিনি আগেই রঘুনাথগঞ্জ থানাকে অবগত করেছিলেন, হামলার পরেও পুলিশ তার পরিস্থিতি দেখেছে।, এখন তাকে হাসপাতালে চিকিৎসা করার পরামর্শ দিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

গুরুতর জখম অবস্থায় লাল্টু দাস বলেন ,একজন সাংবাদিক হিসেবে আমার যা কর্তব্য আমি তাই করতে গিয়েছিলাম , আমি চাই প্রশাসন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করুক এবং ওই এলাকায় যে অবৈধ কারবার চলছে তা অবিলম্বে বন্ধ করা হোক।

এইরকম একটি ঘটনাকে কেন্দ্র করে রঘুনাথগঞ্জের সাংবাদিক ও নাগরিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে , গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এই ধরনের হামলা বাক স্বাধীনতার উপর আক্রমণ বলে মনে করছেন অনেকে, প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। এই হামলার পূর্ণাঙ্গ তদন্ত হোক। এবং দোষীদের চিহ্নিত করে গ্রেফতার ও শাস্তি দেয়া হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি