1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মৌ-খামারে ভাগ্য বদলে গেছে  - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌ-খামারে ভাগ্য বদলে গেছে 

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৬১ Time View

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী গ্রামের মোঃ তফাজ্জল এর ছেলে ওমর আকন্দ ২০২০ সালে প্রথম পরীক্ষামূলকভাবে বাড়ির আঙ্গিনায় ১৩টি মৌমাছির বক্স নিয়ে মৌচাষ শুরু করে।

অল্প সময়ে সফলতা আসায় পরবর্তীতে মৌচাষ কে পেশা হিসেবে বেছে নিয়েছে। বর্তমানে তার খামারে ৩৭৪ টি মৌবক্স রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে সারাবছর মৌবক্স নিয়ে মৌচাষ করেন। বাণিজ্যিকভাবে মৌ-চাষ করে তার বছরে আয় প্রায় ৯ থেকে ১০ লাখ টাকা। সরিষা মৌসুমে উল্লাপাড়ার চলনবিল এলাকায় মধু আহরণ করেন তিনি, এছাড়াও লিচুর সিজনে দীনাজপুর মৌবক্স নিয়ে মধু আহরণ করে থাকেন। ওমরের সাথে কথা বললেন তিনি জানান প্রতি কেজি সরিষা ফুলের মধু ৪০০ টাকা কেজি,লিচু ফুলের মধু ৭০০ টাকা এবং কালোজিরে ফুলের মধু ১২০০ টাকা বিক্রি করে থাকেন।

লেখাপড়া বেশি করতে না পারলেও ওমর আকন্দ মৌচাষের মাধ্যমে তার পরিবারে স্বচ্ছলতা ফিরে এনেছে। পাশাপাশি তার মৌ খামারে কর্মসংস্থান হয়েছে ১০ জন বেকার যুবকের।

খাদুলী গ্রামের রাজিব এবং আপন জানান তারা সহ আরো অনেকেই ওমর আকন্দের মৌ খামারে কাজ করে থাকেন। দেশের বিভিন্ন এলাকায় তারা মৌবক্স নিয়ে যায় মধু আহরণ করতে। এতে তারা মজুরি পায় তা দিয়ে ভালোই চলছে।

ওমর আকন্দের স্ত্রী পাখি খাতুন জানান তিনি সরিষা মৌসুমে তার স্বামীর মৌ খামারে সাহায্য করে থাকেন এছাড়াও তিনি আরো জানান তার পরিবার মৌচাষ করে সফলতা পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি