1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
যথাযথ মর্যাদায় ফুলপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

যথাযথ মর্যাদায় ফুলপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৯ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ১৬ই ডিসেম্বর বাঙালি জাতির মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রতি বছর ১৬ ডিসেম্বর বিশেষভাবে পালিত হয়। প্রতিবছরের ন্যায় ময়মনসিংহের ফুলপুরে যথাযথ মর্যাদায়  এ বছরও প্রশাসনের নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৬ টায় আনুষ্ঠানিক ভাবে গোলচত্ত্বর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ সহ উপজেলার ঠাকুরবাখাই, মধ্যনগর, ফতেপুর ডোবারপাড়, পয়ারী, ভাইটকান্দির নীলগঞ্জ, বালিয়ার বড়ইকান্দি ও ছনধরার রামসোনা এ ৭টি বধ্যভূমিগুলোতে পুস্পস্তবক অর্পণ করে মোনাজাত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিক ভাবে ফুলপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে  জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় তার সাথে ছিলেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদি। পরে ৯টায় কুচকাওয়াজ প্রদর্শন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে বিজয় মেলার শুভ উদ্বোধন করা হয়। বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতির সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে ও উপজেলা একাডেমি  সুপারভাইজার পরিতোষ সৃত্রধরের সঞ্চালয় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মেহেদী হাসান ফারুক, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদি, বীর মুক্তিযোদ্বা আব্দুল বাতেন সরকার, বিজয় চন্দ্র বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ, সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, পিআইও অফিসার আশিষ কর্মকার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্বা ও তাদের সন্তানাদি, ছাত্র জনতা, সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সর্বশেষ সন্ধ্যা ৬ টায় পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ চত্ত্বরে। এর আগে মহান বিজয় দিবসকে কেন্দ্র করে ১৫ই ডিসেম্বর রবিবার সকালে স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৩টায় উপজেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ এর মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত এই ম্যাচ নির্ধারিত সময় শেষে ১/১ এ ড্র হয়। পরবর্তীতে ট্রাইব্রেকারে পৌরসভা একাদশ বিজয়ী হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি