1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
যশোরের বিভিন্ন সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার সামগ্রী আটক - শিক্ষা তথ্য
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
তাঁতখানা বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি গঠন সভাপতি স্বপন, সম্পাদক সামছুজোহা আড়াইহাজারে হত্যা, ডাকাতি মামলার আসামীসহ গ্রেফতার-৪ সিদ্ধিরগঞ্জে গাজা হেরোইনসহ গ্রেফতার-৪ তেল সংগ্রহে খোলা ট্যাংকি নিয়ে মোটরসাইকেল ড্রাইভার ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি জ্বালানি সংকটে ঠাকুরগাঁও: সেচ বন্ধের আশঙ্কায় দিশেহারা কৃষক ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা ফতুল্লায় হত্যা অপহরণ মাদকসহ একাধিক মামলার প্রধান আসামি রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ না,গঞ্জে পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ১৪৫ পুরিয়া হেরোইন,২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ

যশোরের বিভিন্ন সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার সামগ্রী আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩১২ Time View

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শা, বেনাপোল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে ০১জন আসামীসহ তিন লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশত পঁয়ত্রিশ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত নতুন এই WINCEREX COUGH SYRUP (100ML),ভারতীয় গাঁজা, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি*   শনিবার ২২ মার্চ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল ব্যাটালিয়ন সদর, আন্দুলিয়া, বেনাপোল বিওপি এবং আমাড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে  ০১জন আসামীসহ ভারতীয় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত নতুন এই WINCEREX COUGH SYRUP (100ML), গাঁজা, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মালামালের মূল্য ৩,৪২,৩৩৫/-(তিন লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশত পঁয়ত্রিশ) টাকা।

আটক আসামী আবুল হাশেম (৪৫) নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কামতলা গ্রামের পিতা- মৃত লিয়াকত আলী ছেলে। এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি