1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
যশোরের সীমান্ত থেকে ২লক্ষ টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…এবিএম মোশাররফ হোসেন, এমপি লামায় বন্য হাতির আক্রমণে ধানক্ষেতে কৃষকের মৃত্যু র‌্যাব-৬ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানর জরিমানা ও একটি সিলগালা করেন রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার না’গঞ্জে ফতুল্লা থানা ছাত্র মজলিস’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

যশোরের সীমান্ত থেকে ২লক্ষ টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৬৭ Time View

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা, বেনাপোল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে ২লক্ষ টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল, বিয়ার, গাঁজা, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী।

শুক্রবার যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর টহলদল বেনাপোল, মাসিলা বিওপি, আমাড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে। আটককৃত মালামালের মূল্য ২ লক্ষ টাকা।

এ ব্যাপারে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি