1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
যশোরে একজন আসামীসহ পাঁচ টি স্বর্নের বার আটক - শিক্ষা তথ্য
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা বাউফলে আগুনে পুড়ে সর্বস্ব হারাল তিন পরিবার খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক না,গঞ্জে তিন থানার নতুন ওসি পদায়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই

যশোরে একজন আসামীসহ পাঁচ টি স্বর্নের বার আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫৬৭ Time View

বেনাপোল প্রতিনিধি:যশোর ঝুমঝুমপুর এলাকা হতে ০১ জন আসামীসহ ৫৮৫.৫৪ গ্রাম ওজনের ০৫(পাঁচ)টি স্বর্নের বার আটক করেছে বিজিবি।

বুধবার ২৫ জুন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ঝুমঝুমপুর এলাকা হতে ০১ জন আসামীসহ ৫৮৫.৫৪ গ্রাম ওজনের ০৫(পাঁচ) টি স্বর্ণের বার এবং ০১টি মোবাইল আটক করে। আটককৃত ব্যক্তির জুতার সোলের ভিতরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর-সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল।

সে আরো জানায় ঢাকার গাবতলী এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরা গমন করছিল। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা-ময়নাল মোল্লা (৩৫), পিতা-আজগর মোল্লা, গ্রাম-০৯ কোর্টবাড়ী, ডাকঘর-মিরপুর, উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা। আটককৃত স্বর্ণের মূল্য ৮৬,৭৭,৭০২/-(ছিয়াশি লক্ষ সাতাত্তর হাজার সাতশত দুই) টাকা এবং মোবাইলের মূল্য ৩০,০০০/-(ত্রিশ হাজার)টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৮৭,০৭,৭০২/-(সাতাশি লক্ষ সাত হাজার সাতশত দুই) টাকা।

আটককৃত স্বর্ণসহ আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামী যশোর সদর থানায় এবং স্বর্ণ ট্রেজারীতে জমা করা কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি