1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
যশোর পাথরঘাটা থেকে ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব-৬ - শিক্ষা তথ্য
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কেয়ারটেকার নুর ইসলাম কে পিটিয়ে জোড় পূর্বক জায়গা দোকান দখল, মশিউর রহমান গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ ‎ দেওভোগে জান্নাত কনভেনশন হল-২ এর শুভ উদ্বোধন জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ রাজশাহী প্রেসক্লাব থেকে অব্যাহতি নিলেন রেজাউল-শামসুল রূপগঞ্জে জনকণ্ঠের সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ভুক্তভোগীর পক্ষে সংবাদ প্রকাশে কাল হলো সাংবাদিকের সিদ্ধিরগঞ্জে ১০০ গ্রাম গাঁজা ৫২ পুড়িয়া হিরোইন সহ গ্রেফতার-১ প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা’স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ​বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান : পরিমাপে কারচুপি ও অনিয়মের দায়ে জরিমানা

যশোর পাথরঘাটা থেকে ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব-৬

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫৩ Time View

 মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, যশোরে র্যাবের অভিযানে কেশবপুর উপজেলার পাথরঘাটা গ্রাম থেকে সংঘবদ্ধ ভেজাল দুধ উৎপাদনকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে র্যাব। সোমবার ৯ মার্চ ২০২৬ ইং তারিখ, র্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বিত দল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কেশবপুর উপজেলার পাথরঘাটা গ্রামের ঘোষপাড়ায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জেলি, তেল, সোডা এবং ভেজাল দুধ তৈরির অন্যান্য সরঞ্জামসহ ভেজাল দুধ উৎপাদনকারী চক্রের ৬ জন সদস্যকে গ্রেফতার করে। যশোরের ক্যাম্প কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স অভিযানে নেতৃত্ব প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন যশোর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। ভেজাল দুধ উৎপাদনকারী চক্রের পাঁচ জনকে এক বছর করে কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন- অরুপ ঘোষ, রামপ্রসাদ ঘোষ, বুদ্ধদেব ঘোষ, মিলন ঘোষ ও স্বপন ঘোষ । এছাড়া পার্থ ঘোষকে তিন মাসের জেল ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে সাজা প্রদান করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অভিযান চলাকালীন কারখানা থেকে বিপুল পরিমাণ জেলি, তেল, সোডা এবং ভেজাল দুধ তৈরির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত এসব ক্ষতিকারক উপকরণ জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে। অভিযান শেষে মেজর এ.টি.এম ফজলে রাব্বী, কোম্পানি কমান্ডার, সিপিসি-৩, যশোর বলেন, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরণের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দুধে জেলি ও রাসায়নিক মিশিয়ে যারা সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান বজায় থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি