1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
যশোর- ১ শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

যশোর- ১ শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৯৫ Time View

বেনাপোল প্রতিনিধিঃ যশোর-১ শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। তিনি ২০১৮ সালে শার্শা আসন থেকে বিএনপির মনোনয়ন পেলেন। বনাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মফিকুল হাসান তৃপ্তি ছাত্রদলের রাজনীতি দিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনে পা রাখেন। শহীদ জিয়ার আদর্শে উজ্জীবীত ও অনুপ্রাণিত হয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতিতে হাতে খড়িদেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে এসএম হল শাখার সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতির দায়িত্ব পালন করেন।

এর পর কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং পরে দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি শার্শা আসন থেকে ৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। একজন সৎ বিনয়ী ব্যক্তি হিসাবে এলাকায় তিনি সুপরিচিত। বিএনপির শেষ ক্ষমতাকালীন সময়ে তিনি এলাকায় রাস্তা স্কুল নির্মানে অগ্রনী ভুমিকা পালন করেন। বিনা অর্থে তিনি প্রায় ২শতাধিক ব্যক্তির চাকুরীর ব্যবস্থা করেছিলেন। দলমত নির্বিশেষে তাঁর জনপ্রিয়তা এলাকায় আকাশচুম্বি। তিনি আসন্ন নির্বাচনে তারেক রহমানের হাত কে শক্তিশালী করার জন্য এবং ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য শার্শার সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহবান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি