1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী লামার কোয়ান্টাম কসমো স্কুলের কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন মহান স্বাধীনতা ও‌ জাতীয় দিবস ২০২৬খ্রিঃ উপলক্ষে বীর শহীদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলি রূপগঞ্জে ভূমিদস্যু আন্ডা রফিক এলাকায় ফেরায় কায়েতপাড়ায় আতঙ্ক: বাউফলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সামনের চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে বিএনপির ৫৫তম স্বাধীনতা দিবস পালন গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গলাচিপায় পেট্রোল কিনতে লাগবে গাড়ির কাগজ গলাচিপায় পেট্রল-অকটেন সংকট

যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১১ Time View
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ৩৬ জুলাই নামক প্রতারণার সুযোগকে কাজে লাগিয়ে স্বাধীনতার ৫৫ বছরে এসে স্বাধীনতা বিরোধী- যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে। ২৬ মার্চ সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা অর্পণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নির্মম বাস্তবতা এই যে, জাতির সাথে জুলাইতে প্রতারণা করেছে ছাত্র নামধারী কিছু ছাত্রলীগের নেতাকর্মী। যারা পরবর্তীতে নিজেদেরকে ছাত্র শিবির-ছাত্র শক্তি-ছাত্র অধিকারসহ বিভিন্ন সংগঠনের নেতা পরিচয় দিয়ে আত্মপ্রকাশের পরপরই নতুন দল ঘোষণা করেছে, নিবন্ধন নিয়েছে আবার সেই জোট নিয়ে স্বাধীনতা বিরোধী-যুদ্ধাপরাধীদের রাজনৈতিক দল জামায়াতের সাথে জোটও করেছে।
দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের দ্বারা পরিচালিত সেই স্বাধীনতা বিরোধী দলগুলো থেকে ৭৪ জন সংসদে যাওয়ারও ব্যবস্থা করেছে। শুধু কি এখানেই শেষ, সংসদে গিয়ে তারা বলছে- ‘জুলাই যেখানে সেখানে মুক্তিযুদ্ধেও ইতিহাস প্রয়োজন নেই। এমতবস্থায় আমরা দেশ বিরোধী এই দলগুলোর নিবন্ধন যেমন বাতিল চাই, ঠিক তেমনি একাত্তরে ও চব্বিশে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলবার অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তিও চাই।
এর আগে জাতীয় স্মৃতিসৌধে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা প্রমুখ স্বাধীনতা যুদ্ধের ত্রিশ লাখ শহীদের বিদেহ আত্মার শান্তি কামনা করেন এবং তাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এসময় নেতৃবৃন্দ গণহত্যাকারীদের বিচারের পাশাপাশি স্বাধীনতা বিরোধীতার অপরাধে দেশদ্রোহী জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোটের প্রতিটির নিবন্ধন বাতিলের দাবি জানানোর পাশাপাশি আরো বলেন, নির্মমভাবে বাংলাদেশে স্বাধীনতা বিরোধী ও তাদের সমর্থকরা ক্ষমতায় আসার লক্ষ্যে ইউনূসের মত অপরাধী-দেশ বিরোধীর সহায়তায় জুলাই আন্দোলন করেছিলো। কেবলমাত্র ক্ষমতায় আসার লক্ষ্যে যারা মানুষের ক্ষতি করে, থানা পুড়িয়ে, পুলিশ হত্যা করেছে, তারা প্রমাণ করেছে ছাত্র নামধারীদের আড়ালে মূলত স্বাধীনতা বিরোধীরা দেশে শান্তি-সমৃদ্ধি-ভাতৃত্ব নষ্ট করতে একের পর এক ধ্বংসযজ্ঞ চালিয়েই যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি