1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
যুবদল নেতা জোসেফের এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

যুবদল নেতা জোসেফের এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২১৯ Time View

মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর থানাধীন গোগনগরে মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর যুবদল নেতা কে.এম মাজহারুল ইসলাম জোসেফের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১১ অক্টোবর ) সকালে বৈরী আবহাওয়ার মধ্যেই গোগনগর বড় মসজিদ এলাকায় মহানগর যুবদল নেতা মাহমুদুল হাসান মাসুমের সহযোগিতার ফ্রী চক্ষু চিকিৎসা, বিনামূল্যে ঔষধ এবং চশমা বিতরন কর্মসূচির উদ্ভোধন করেন প্রধান অতিথি মাজহারুল ইসলাম জোসেফ। স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষের জন্য এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়। শায়েস্তা খান রোড,পুরাতন কোর্টের বিপরীতে অবস্থিত সহিতুন নেছা চক্ষু হাসপাতাল (রফিক শাহনাজ ফাউন্ডেশন এর প্রকল্প) এর সার্বিক পরিচালনায় ডা. সৈকত কুমার দাসের তত্বাবধানে অসহায় মানুষকে এই ফ্রী চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

শিবিরে প্রায় পাঁচ শতাধিক রোগী বিনামূল্যে চোখের পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসক দল রোগীদের চোখের নানা সমস্যা নির্ণয় করে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা পরামর্শ দেন। এসময় জোসেফ বলেন, বিগত সরকারের ব্যর্থতায় সাধারণ মানুষ ন্যূনতম চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত। এ অবস্থায় মহানগর যুবদল জনগণের পাশে থেকে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা চাই জনগণ যেন সুস্থ থাকে, সচেতন থাকে এবং নিজেদের অধিকার সম্পর্কে জাগ্রত হয়। তিনি আরও বলেন,“চোখের আলো যেমন জীবনের আলো” তেমনি জনগণের সচেতনতা গণতন্ত্রের আলো। আমরা বিশ্বাস করি, জনগণের কল্যাণে কাজ করাই আমাদের রাজনৈতিক দায়িত্ব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে সমাজের নিম্নবিত্ত মানুষের পাশে আমরা আছি। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে। পরিশেষে তিনি এই চক্ষু শিবির সফল করার জন্য সহিতুন নেছা চক্ষু হাসপাতাল সহ সকল সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা পোষণ করেন। এছাড়া উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, যুবদল নেতা আতিকুর রহমান সবুজ,গোগনগর ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার আলী হোসেন সহ স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের প্রশংসা করেছেন এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি