1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
যুবসমাজকে ধ্বংসের পথে নিচ্ছে অনলাইন জুয়া - শিক্ষা তথ্য
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুবসমাজকে ধ্বংসের পথে নিচ্ছে অনলাইন জুয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৪ Time View
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জমে উঠেছে অনলাইন জুয়ার ব্যবসা। ইতোমধ্যে শতশত মানুষ  জড়িত হয়ে পড়েছে এ ব্যবসায়। এদের অধিকাংশই ২০ থেকে ৩৫ বছর বয়সী মানুষ। অনলাইন জুয়ায় যুবসমাজ ধ্বংসের পথে।গোপনে এ ব্যবসা চলমান থাকায় এরা ধরা ছোয়ার বাইরেই থেকে যাচ্ছে।
তথ্য সূত্র মতে, এদের অনেকে বিভিন্ন কোম্পানীর বিক্রয় প্রতিনিধি, স্বর্ন কারিগর, ছাত্র সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ ব্যবসার সাথে জড়িত রয়েছে।এতে অনেকে ধার-দেনায় জর্জরিত হয়ে নানান অপকর্মে জড়িয়ে পড়েছে।
ইতোমধ্যে পৌরশহরের এক স্বর্ন ব্যবসায়ীর জুয়েলারি থেকে স্বর্ন চুরির ঘটনায় ওই দোকানের কর্মচারী জড়িত রয়েছে।তার স্বীকারোক্তি অনুযায়ী সে স্বর্ন চুরি করে ধার-দেনা পরিশোধ করেছে এবং অনলাইন জুয়ার সাথেও তার সম্পৃক্তা রয়েছে।
এ ব্যাপারে কলাপাড়া স্বর্ন শিল্প সমিতির সভাপতি অলোক কর্মকার এক প্রশ্নের জবাবে বলেন’ স্বর্ন কারিগরদের কেউ কেউ অনলাইন জুয়ার সাথে জড়িত রয়েছে বলে মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে।
এদিকে,বি’এন’পি নেতা দেবাশীষ সিকদার কালা জানান, এলাকার অনেক মানুষের শালিস করতে গিয়ে অনলাইন জুয়ার কথা জানা গেছে। তবে এটা প্রতিরোধ না করা গেলে ভবিষ্যতে  সামাজিক ব্যাধিতে পরিনত হবে।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.রাশেল জানান, অনলাইন জুয়ার বিষয়ে আসলে কেউ কোন অভিযোগ দেয়নি, আবার জড়িতদের সনাক্ত করাটাও অনেকটা কষ্টসাধ্য বলেও তিনি উল্লেখ করেন। তবে সবাই সামাজিক ভাবে খেয়াল রাখা উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি