1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
যৌথবাহিনীর অভিযানে ময়মনসিংহে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, দৈনিক জাহান পত্রিকার মালিক সহ আটক-৩ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

যৌথবাহিনীর অভিযানে ময়মনসিংহে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, দৈনিক জাহান পত্রিকার মালিক সহ আটক-৩

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৯ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ নগরীতে ২৪শে ডিসেম্বর মঙ্গলবার রাতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সামগ্রী ও দেশীয় অস্ত্র সহ দৈনিক জাহান পত্রিকার মালিক (ব্যবস্থাপনা সম্পাদক) সহ ৩ জন আটক হয়েছে। আটককৃতরা হলেন ময়মনসিংহ সদরের মাসকান্দা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে দৈনিক জাহান পত্রিকার মালিক শেখ মেহেদী হাসান নাদিম(৪৫), উনার সাথে থাকা অপর দুজন হলেন মোঃ কালাম মিয়া (৪০) ও মোঃ সাইদুল(৪৫)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর স্থানীয় ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ ফয়সাল মিজি, ২১ ইবি এর নেতৃত্বে একটি টহল দল সহ যৌথ বাহিনী ময়মনসিংহের শিল্পনগরী মাসকান্দা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রাত সাড়ে ১০টায় দৈনিক জাহান পত্রিকার মালিক শেখ মেহেদী হাসান নাদিম বাসা থেকে তাকে সহ মোঃ কালাম ও মোঃ সাইদুল কে আটক করেন। এসময় তল্লাশি অভিযান পরিচালনা করে দেশীয় ৬টি অস্ত্র (রামদা, চাপাটি, ছোড়া ৪ টি), ইয়ার গানের গুলি ১ হাজার ৫০০ পিচ, ইয়াবা ট্যাবলেট লাল-২০০পিছ, গোলাপী-৪০০পিছ, সবুজ-৯০পিছ, মোটরসাইকেল ১টি, প্রাইভেটকার ১টি, ৯৮ ব্যারেল সরিষার তেলের ভেতর মিশ্রণ করার ভেজাল তরল উপকরণ পাওয়া যায়। পরে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।  ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত শেখ মেহেদী হাসান নাদিম একজন মাদক ব্যবসায়ী এবং অস্ত্র কারবারি ও এর নামে একটি অস্ত্র মামলা ও একটি মাদক মামলা রয়েছে। আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি