1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রওজাতুল উলুম মডেল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর বিদায় সংবর্ধনা - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

রওজাতুল উলুম মডেল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর বিদায় সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২৯৩ Time View

চরঘারমোড়ায় রওজাতুল উলুম মডেল মাদ্রাসার তাইসির জামাত (পঞ্চম শ্রেণি) শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন-২০২৫ উপলক্ষে বিদায় সংবর্ধনা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

“আসা আর যাওয়া ধরণীর রীতি, মুছে ফেল আখি জল ঢেলে দাও প্রীতি, এক আসে এক যায় দুনিয়ার রীতি, বিদায় রেখে যায় এতটুকু স্মৃতি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় বন্দর উপজেলাধীন ফারম ঘারমোড়া আবু নাছের কমিউনিটি সেন্টারে এ বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব এ টি এম গোলাম কিবরিয়া।
স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক আশেক মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান জাকির,চরঘারমোড়া জামে মসজিদ এর সভাপতি ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান দর্পণ।
অন্যান্য সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন
রওজাতুল উলুম মডেল মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি এহতেশাম বিন আনোয়ারই, ঘারমোড়া কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম৷ ও খতিব হাফেজ মাওলানা মুফতি শোয়াইব আহম্মেদ সাকি,
ইমাম ও খতিব ঘারমোড়া নতুন জামে মসজিদ হাফেজ মাওলানা আবুল কাশেম,

ইমাম ও খতিব বাইতুল আমান জামে মসজিদ মুফতি মাওলানা আবু সাঈদ,ইমাম ও খতিব ঘারমোড়া পাকা জুম্মা জামে মসজিদ হাফেজ মাওলানা আব্দুল গাফফার।
এছাড়া স্থানীয় বিশিষ্ট সমাজসেবক মনির মাস্টার, পনির মোল্লা, নিজাম উদ্দিন, নূর হোসেন, মোঃ রিপন, মোঃ কবির প্রমুখ ব্যক্তিবর্গসহ প্রতিষ্ঠানটির শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং তাদের সফল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
সার্বিক আয়োজনটি ছিল বর্ণিল ও আবেগঘন বিদায় সংবর্ধনায় ভরপুর।
বক্তারা বলেন, “তোমাদের সামনে নতুন পথ, নতুন যাত্রা—জ্ঞান ও আদর্শকে সাথী করে এগিয়ে যেতে হবে।মাদ্রাসার সুনাম রাখবে নিজেদের ইমানি চেতনা ও নৈতিকতার মাধ্যমে।আগামী দিনে তোমরা দেশের খ্যাতিমান আলেম-আলেমা হয়ে ইসলামের আলো ছড়িয়ে দিবে—এটাই আমাদের প্রত্যাশা।তোমাদের জ্ঞান, আদর্শ ও কর্মনিষ্ঠার মাধ্যমে রওজাতুল উলুম মডেল মাদ্রাসার নাম একদিন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি