1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান - শিক্ষা তথ্য
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার নোয়াব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিএমএসএফের অভিনন্দন ও শুভেচ্ছা রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার, আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বন্দর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ বাউফলে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৮ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ আসন্ন রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সিন্ডিকেট ভাঙা, বাজার মনিটরিং ও অবৈধ মজুদদারি বন্ধে ময়মনসিংহের ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি মামলায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে পৌর আমুয়াকান্দা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শফিকুল ইসলাম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় তিনটি মুদি দোকানদার মালিককে পৃথক তিনটি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে সকল পণ্যের মূল্য তালিকা স্পষ্টভাবে প্রদর্শন করার জন্য নির্দেশ দেওয়া হয় এবং ভোক্তাদের সাথে প্রতারণামূলক আচরণ না করার জন্য সতর্ক করা হয়।

এসময় পৌরসভার কর্মকর্তা কর্মচারী, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি সহ থানা পুলিশ উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শফিকুল ইসলাম বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন জানিয়েছে, কেউ যদি অতিরিক্ত দামে পণ্য বিক্রি করে বা মূল্য তালিকা প্রদর্শন না করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার কথাও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি