1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রাউজানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এক অসহায় দিনমজুরের বসতঘর - শিক্ষা তথ্য
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…এবিএম মোশাররফ হোসেন, এমপি লামায় বন্য হাতির আক্রমণে ধানক্ষেতে কৃষকের মৃত্যু র‌্যাব-৬ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানর জরিমানা ও একটি সিলগালা করেন রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া

রাউজানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এক অসহায় দিনমজুরের বসতঘর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৯০ Time View

রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি:  রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়েছে আবুল হোসেন নামের এক অসহায় দিনমজুরের বসতঘর।২৮ ডিসেম্বর শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই মাইজপাড়া হায়দার আলী ফকির বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে।আবুল হোসেনের প্রতিবেশী প্রবাসী মোহাম্মদ হারুন বলেন, মগদাই মাইজপাড়া গ্রামের মরহুম নুরুল ফকিরের পুত্র আবুল হোসেন দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। স্ত্রী, একপুত্র ও এক কন্যা সন্তান নিয়ে স্থানীয় প্রতিবেশীদের সহযোগিতায় টিনের বসতঘরটি নির্মাণ করেন। প্রতিদিনের ন্যায় দিনমজুরের কাজ করতে ঘর থেকে বেরিয়ে যান আবুল হোসেন। জরাজীর্ণ এই বসতঘরে গৃহস্থালির কাজে ঘরের বাইরে ছিলেন আবুল হোসেনের স্ত্রী ও সন্তানরা।এ সময় দুপুরে আগুনের লেলিহান শিখা দেখে তারা ছুটে এসে কান্নাকাটি করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সম্পূর্ণ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এখন দিনমজুর আবুল হোসেনের পরিবার নিঃস্ব হয়ে গেছে। দিনমজুর আবুল হোসেনের স্ত্রী শাহানুর বেগম বিলাপ করতে করতে বলেন, ভাঙা ঘরটিতো আগুনে শেষ হয়ে গেছে।স্বামী ও দুই সন্তান নিয়ে এখন আমরা কোথায় যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি