1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রাউজানে গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে বড় বার্তা মতামত: ডঃ জিয়াউদ্দিন হায়দার

রাউজানে গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২৫১ Time View

রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: রাউজান উপজেলার আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শিক্ষার মান উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ মে) দুপুর ১২ টার দিকে প্রধান শিক্ষকের কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় এডহক কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আলাউদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এডহক কমিটির সচিব কনক দাশ গুপ্ত।সহকারী প্রধান শিক্ষক বিপ্লব কুমার ধরের সঞ্চালনায় আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান শিক্ষানুরাগী অধ্যাপক মোঃ নুরুল হক, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খগেন্দ্র লাল বড়ুয়া, সাবেক প্রধান শিক্ষক তাপস কুমার দেওয়ানজী, বিদ্যালয়ের স্থায়ী দাতা সদস্য বিকাশ দাশ, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক হারুন উর রশিদ, উত্তর জেলা জাসাসের সাবেক দপ্তর সম্পাদক কাজী সরোয়ার খান মঞ্জু, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মাহমুদ, রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, শিক্ষক সুমন বড়ুয়া।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ হারুন, মোহাম্মদ আইয়ুব, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মোহাম্মদ হারুন, বাবুল মিয়া, লাকী আকতার, শিক্ষক শম্ভুনাথ পারিয়াল, মৌলানা গোলাম ফারুক, বাপ্পী দাশ,প্রভাস কুমার ধর, লাবনী প্রভা দত্ত, সুমন কান্তি দাশ, আশীষ দাশ, জিকু চৌধুরী প্রমুখ।মতবিনিময় সভার শুরুতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কর্তৃক অনুমোদিত এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় শিক্ষানুরাগী শেখ মোহাম্মদ আলাউদ্দীনকে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকামন্ডলী ও পরিচালনা কমিটির সাবেক সদস্যরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ সাস্প্রতিক বছরগুলোতে বিদ্যালয়ের ফলাফলে সন্তোষ প্রকাশ করে আগামীতে বিদ্যালয়ে শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়াচর্চার মান উন্নত করনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে, এডহক কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আলাউদ্দীন এলাকার শিক্ষিত সমাজের প্রতিনিধি,রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে সু-পরামর্শ নিয়ে আগামী দিনে বিদ্যালয়কে উপজেলার মধ্যে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীতকরণে সবার সর্বাত্নক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি