1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রাউজানে জেঁকে বসেছে শীত,বেড়েছে গরম কাপড়ের চাহিদা - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

রাউজানে জেঁকে বসেছে শীত,বেড়েছে গরম কাপড়ের চাহিদা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৭ Time View

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি:সারা দেশের মতো রাউজানেও বেড়েছে শীতের প্রকোপ।শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতের কাপড়ের চাহিদা। রাউজানের অভিজাত মার্কেট থেকে শুরু করে ফুটপাতের দোকানে জমে ওঠেছে শীতের কাপড়ের বেচাবিক্রি।শীতের তীব্রতার সাথে সাথে দোকানে বিক্রি বেড়েছে দ্বিগুণ।সরজমিনে রাউজানের বিভিন্ন মার্কেট ও ফুটপাতের দোকানে ঘুরে এই দৃশ্য দেখা যায়।নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ শীতের কাপড় ও কম্বল কিনতে ভিড় জমাচ্ছে রাউজানের হাট বাজার ও বিভিন্ন স্পটে স্তুপ করে রাখা শীতের কাপড়ের ভাসমান দোকানে।রাউজানের হাট বাজার, ষ্টেশনের ফুটপাতে ভাসমান হকারদের কাছেই শীতের কাপড় কিনতে বেশি ভিড় করছে ক্রেতারা। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের বিক্রি দ্বিগুণ হয়েছে। কয়েকজন বিক্রেতার সাথে কথা হলে তারা বলেন, শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে কাপড় বিক্রিও বেড়েছে। তবে বেশি চাহিদা রয়েছে কম্বল, সুয়েটার, জ্যাকেট, ছোট বাচ্চাদের গরম কাপড়।দক্ষিণ রাউজান নোয়াপাড়া বাজারের ভাসমান শীতের কাপড়ের দোকান থেকে কাপড় ক্রয় করতে আসা এক ক্রেতা বলেন,মার্কেট থেকে এইখানে দাম কম, তাই কম দামে কিছু গরম কাপড় কিনলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি