1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রাউজানে ঝুমকা তবলা কর্মশালা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠি - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে বড় বার্তা মতামত: ডঃ জিয়াউদ্দিন হায়দার

রাউজানে ঝুমকা তবলা কর্মশালা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠি

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৬৬৭ Time View

 রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: তবলা শিক্ষার প্রসার এবং সংগীতচর্চার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয়ে ‘ঝুমকা তবলা প্রশিক্ষণ কেন্দ্র’ আয়োজন করে এক বিশেষ তবলা প্রশিক্ষণ কর্মশালার। গত ১০ মে শনিবার রাউজান সুলতানপুরস্থ শিক্ষক কাঙ্গাল মাস্টারের বাড়িতে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ অনন্য আয়োজন।কর্মসূচির মধ্যে ছিল তবলা কর্মশালা, সনদপত্র বিতরণ, আলোচনা সভা এবং গুণীজন সংবর্ধনা ও সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝুমকা তবলা প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ও বিশিষ্ট তবলাশিল্পী পার্থপ্রতিম দাশ। গুণীজন সম্মাননায় ভূষিত হন ভারত কোলকাতার নবদ্বীপ সংগীত চক্রের অধ্যক্ষ তবলাশিল্পী সমীর আচার্য্য, রাউজান প্রেস ক্লাবের সহ- সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব যীশু সেন, রাউজান মিউজিক স্কুলের প্রশিক্ষক শিল্পী প্রদীপ দাশ, তীর্থ সংগীত নিকেতনের প্রশিক্ষক প্রয়াত সংগীতশিল্পী সুভাষ দাশ (মরণোত্তর)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিল্পী সুমন দাশগুপ্ত।উপস্থিত ছিলেন ফুলকি স্কুলের তবলা প্রশিক্ষক জয়ন্ত দেব।সংগীত পরিবেশন করেন শিল্পী প্রদীপ দাশ। কর্মশালার মূল প্রশিক্ষক ছিলেন নবদ্বীপ সংগীত চক্র (কলকাতা)-এর অধ্যক্ষ ও খ্যাতিমান তবলাগুরু, বেতার ও টেলিভিশনের অভিজ্ঞ তবলাশিল্পী সমীর আচার্য্য। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তবলার বিভিন্ন বোল, কায়দা ও ঘরানাভিত্তিক ছন্দের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের প্রায় ১০০ জন শিক্ষার্থী কর্মশালায় অংশ নেন।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র। সংবর্ধিত অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।আলোচনা পর্বে বক্তারা বলেন, “তবলা শুধু একটি বাদ্যযন্ত্র নয়, এটি আমাদের সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। প্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশে শাস্ত্রীয় সংগীতচর্চায় তবলার গুরুত্ব অপরিসীম।” তাঁরা আরও বলেন, তবলা শেখার জন্য নিষ্ঠা, ধৈর্য ও নিয়মিত অনুশীলনের বিকল্প নেই। স্কুল-কলেজ পর্যায়ে সংগীত শিক্ষার বিস্তার তবলা ও অন্যান্য ধ্রুপদী বাদ্যযন্ত্রের চর্চায় নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি