1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রাউজানে দিল মোহাম্মদ মাস্টারের মৃত্যু বার্ষিকীতে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

রাউজানে দিল মোহাম্মদ মাস্টারের মৃত্যু বার্ষিকীতে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৩ Time View

রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: রাউজানে শিক্ষাবিদ মরহুম দিল মোহাম্মদ মাস্টারের ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর সোমবার মৃত্যু বার্ষিক উপলক্ষে দোয়া মাহফিল ও পশ্চিম গহিরা উম্মুল আশেকিন মনোয়ারা বেগম এতিম খানা ও হেফজ খানায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। দিল মোহাম্মদ মাস্টার ফাউন্ডেশন এর চেয়ারম্যান, সাবেক পৌর কমিশনার আশেক রসুল রোকনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের যুগ্ম সচিব মোঃ মোশারফ হোসেনের পরিচালনায় স্মরণ সভায় প্রধান অথিতি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রফেসর এস. জেড. এম ট্রাষ্টের উপদেষ্টা ড. জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারি গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য শেখ মোকসেদুর রহমান, প্রতিষ্ঠানের সুপার আনোয়ার হোসেন, শিক্ষক বটন কুমার দে, সাবেক সমন্বয়ক শফিউল আলম মানিক, ইকবাল হোসেন চৌধুরী, ইমাম উদ্দিন আলিফ প্রমুখ।

মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান মৌলানা হাফেজ আবুল কালাম।স্মরণ সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান করা হয়।দিল মোহাম্মদ মাস্টার ফাউন্ডেশনে চেয়ারম্যান আশেক রসুল রোকন বলেন, আমার পিতা মরহুম দিল মোহাম্মদ মাস্টার একজন আদর্শ শিক্ষক ছিলেন। বাবার আদর্শ বুকে ধারণ করে সমাজের জন্য ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ড করার চেষ্টা করি। একটি সুন্দর প্রজন্ম পরম্পরায় প্রবাহিত প্রতিষ্ঠিত হোক মানবতায়, সেই দৃষ্টিকোন থেকে দিল মোহাম্মদ মাস্টার ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি