1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রাউজানে বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিষেক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল

রাউজানে বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিষেক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২১৯ Time View

রাউজান প্রতিনিধি: রাউজান উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার নব গঠিত ম্যানেজিং কমিটির অভিষেক,বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গত ৩০ ডিসেম্বর মঙ্গলবার মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সেলিম উদ্দিন রেজভীর সভাপতিত্বে ও মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছৈয়দ মুহাম্মদ ফোরকান আলক্বাদেরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মোখতার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা আলহাজ্ব আহমদুল হক,শাহজাদা মুবিনুল হক,বায়তুল সালাত জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ছৈয়দ আহমদ,

উত্তর ও পশ্চিম গুজরা ছৈয়দিয়া এতিমখানা পরিচালনা কমিটির সহ সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, ম্যানেজিং কমিটির দাতা সদস্য মোহাম্মদ নুরুল আজিম ,অভিভাবক সদস্য মোহাম্মদ কামাল উদ্দীন, মোহাম্মদ হারুন,মোহাম্মদ নাছের, মোহাম্মদ মোস্তফা ও সংরক্ষিত মহিলা সদস্য রাশেদা আকতার।স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আবু জাফর মানিকী।অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দোয়া মাহফিল মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সেলিম উদ্দিন রেজভী। আলোচনা সভা শেষে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি