1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রাউজানে শিক্ষক সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুবিধা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাউজানে শিক্ষক সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুবিধা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩০৪ Time View

রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা সভা, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুবিধা প্রদান (রাউজান দক্ষিণ) ও ইফতার মাহফিল ২৪ মার্চ সোমবার বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলা শাখার কার্যালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলা (উত্তর) সভাপতি কাঞ্চন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও শিক্ষক সমিতি রাউজান (দক্ষিণ) শাখার সাধারণ সম্পাদক শেখর ঘোষ আপনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ।বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)রাউজান (উত্তর) শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন মাস্টার।বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারি কল্যাণ তহবিল রাউজান (দক্ষিণ) শাখার সভাপতি অঞ্জন বড়ুয়া শিক্ষক সমিতি রাউজান (দক্ষিণ) শাখার সহ সভাপতি তপস কুমার দত্ত,রাউজান (উত্তর) শাখার সহ সভাপতি তাপস চৌধুরী,রাউজান (দক্ষিণ) শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা নাছরিন সুলতানা।আলোচনা পর্ব শেষে ২০২৪ সালে অবসরপ্রাপ্ত সাতজন শিক্ষক -কর্মচারীর হাতে শিক্ষক-কর্মচারি কল্যাণ  তহবিলের পক্ষ থেকে উপহারস্বরুপ মানপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। কোরআন তেলোয়াত করেন শিক্ষক রফিকুল ইসলাম রিজভী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুল হোসাইন মাইজভান্ডারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি