1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবনিযুক্ত অফিসার ইনচার্জের মতবিনিময় অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ পুলিশ ও সাংবাদিকসহ আহত ২০, মহাসড়ক ৬ ঘন্টা অবরুদ্ধ বন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু র‍্যাব-৬ সাতক্ষীরা থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা

রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবনিযুক্ত অফিসার ইনচার্জের মতবিনিময় অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩২৬ Time View

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি:রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে রাউজান থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) এ,কে,এম,শফিকুল আলম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাউজান থানা প্রশাসনের উদ্যোগে ২৭ নভেম্বর বুধবার সন্ধ্যা ছয় ঘটিকায় রাউজান থানার হলরুমে এ মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ ওসি এ,কে,এম,শফিকুল আলম চৌধুরী।এ সময় তিনি বলেন,রাউজান একটি সমৃদ্ধ উপজেলা।ইতিহাস ঐতিহ্যমণ্ডিত এই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিহার্য।তিনি বলেন, অপরাধী যেই হোক,আমরা কাউকে ছাড় দেবোনা, সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।মতবিনিময় সভায় রাউজান প্রেসক্লাবের সভাপতি এম বেলাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রদীপ শীল,সাবেক সাধারণ সম্পাদক,বর্তমান কমিটির নির্বাহী সদস্য

এম জাহাঙ্গীর নেওয়াজ, এস এম ইউছুফ উদ্দিন, গাজী জয়নাল আবেদীন জুবায়ের, সিনিয়র সহ-সভাপতি এম রমজান আলী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, আমির হামজা, সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক মো. আবিদ মাহমুদ,দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, অর্থ সম্পাদক আনিসুর রহমান, রাউজান টাইমস প্রতিবেদক সোহেল রানা প্রমুখ।মতবিনিময়কালে রাউজান প্রেসক্লাব নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনকালে থানা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি