1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রাউজান প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন সভাপতি প্রদীপ শীল, সম্পাদক নেজাম উদ্দিন, প্রচার সম্পাদক রয়েল দত্ত  - শিক্ষা তথ্য
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ পুলিশ ও সাংবাদিকসহ আহত ২০, মহাসড়ক ৬ ঘন্টা অবরুদ্ধ বন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু র‍্যাব-৬ সাতক্ষীরা থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি

রাউজান প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন সভাপতি প্রদীপ শীল, সম্পাদক নেজাম উদ্দিন, প্রচার সম্পাদক রয়েল দত্ত 

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৬৪ Time View

রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি:রাউজান প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় রাউজান পৌরসভার জলিল নগরস্থ রাউজান প্রেস ক্লাবের কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।দৈনিক আজাদীর প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মীর মোহাম্মদ আসলাম এর সভাপতিত্বে এবং দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন যুবায়ের সঞ্চালনায় আয়োজিত সভায় উপস্থিত সভ্যগণের সর্বসম্মতিক্রমে দৈনিক সমকালের প্রতিনিধি প্রদীপ শীলকে সভাপতি, দৈনিক প্রথম আলোর এস এম ইউসুফ উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি এবং গ্লোবাল টিভির প্রতিনিধি নেজাম উদ্দিন রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্য পদে মনোনীত হলেন-সহ সভাপতি দৈনিক ইত্তেফাকের গাজী জয়নাল আবেদীন যুবায়ের, দৈনিক আমাদের সময়ের হাবিবুর রহমান, দৈনিক মানবকণ্ঠের কামাল উদ্দিন হাবীবী, দৈনিক ইনফো বাংলার যীশু সেন,যুগ্ম সাধারণ সম্পাদক- দৈনিক আমার দেশের আরফাত হোসেন, যুগ্ম সম্পাদক বাংলাদেশ পোস্টের শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক -দৈনিক কালের কণ্ঠের আমির হামজা, অর্থ সম্পাদক- দৈনিক সংবাদের আনিসুর রহমান, দপ্তর সম্পাদক- আবিদ মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আজকের চট্টগ্রাম ও সংবাদের আলোর রয়েল দত্ত।এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক আজাদীর মীর আসলাম উদ্দিন, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের শফিউল আলম, দৈনিক ইনকিলাবের এম বেলাল উদ্দিন, সাহেদুর রহমান মোরশেদ, দৈনিক ভোরের কাগজের রমজান আলী ও দৈনিক আলোকিত বাংলাদেশের কামরুল ইসলাম বাবু।এর আগে একইদিন সকাল ১১টায় প্রথম অধিবেশন সংগঠনের সহ সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।ওই সভায় উপস্থিত সভ্যগণের সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।সভায় বক্তারা বলেন, রাউজান প্রেস ক্লাব সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও সামাজিক দায়বদ্ধতা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি