1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রাজধানীতে আহমদি রিলিজিয়ন অফ পিস এন্ড লাইটের উদ্যোগে প্রচারমূলক স্টিকার কার্যক্রম - শিক্ষা তথ্য
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে ইটভাটায় সন্ত্রাসীদের তাণ্ডব: ম্যানেজারকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট রাজশাহীর পুঠিয়ায় বেপরোয়া ড্রাম ট্রাকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বন্দরে পাষন্ড মা কর্তৃক নবজাতক সন্তানকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে হত্যার ব্যার্থ চেষ্টা, মুচলেকায় মুক্ত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ১০ তলা নতুন ভবন নির্মাণের অনুমোদন সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র বাউফলে কলেজ ক্যাম্পাসে ঢুকে যুব অধিকার পরিষদ নেতার মব সৃষ্টির অভিযোগ- অধ্যক্ষের সংবাদ সম্মেলন কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩, দুইজনকে ১৫ দিন ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড কুয়াকাটায় ১টি কোরাল ৩০ হাজার ৬শত টাকায় বিক্রি

রাজধানীতে আহমদি রিলিজিয়ন অফ পিস এন্ড লাইটের উদ্যোগে প্রচারমূলক স্টিকার কার্যক্রম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯৪ Time View
স্টাফ রিপোর্টারঃ- আন্তর্জাতিক মানবিক সংকট, বিশেষ করে বৈশ্বিক শরণার্থী সমস্যাকে সামনে রেখে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও রাজনৈতিক কার্যালয় সংলগ্ন এলাকায় প্রচারমূলক স্টিকার লাগানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছে আহমদি রিলিজিয়ন অফ পিস এন্ড লাইট এর অনুসারীরা।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৩টার দিকে গণভবনের পেছনের এলাকা ৪৭ টয়েনবি সার্কুলার রোড, জয়কালি মন্দির এলাকা (ঢাকা-১২০৭), সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কার্যালয়, ডেমরা রাজস্ব সার্কেল এবং জাতীয় জনতা পার্টির কার্যালয় সংলগ্ন সড়কের বিভিন্ন বিদ্যুৎ ও সড়কখুঁটিতে এসব স্টিকার লাগাতে দেখা যায় মোঃ মোস্তফা কাওসার নামের এক যুবককে। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, স্টিকারগুলোর বর্ডারে বাংলায় লেখা রয়েছে “সময়ের সবচেয়ে বড় মানবিক সংকট শরণার্থী সংকটের একটি স্থায়ী, অব্যর্থ, স্রষ্টা প্রদত্ত সমাধান। বিশ্বের সকল শরণার্থীদের জন্য উৎসর্গিত একটি দেশ। মানবিক মর্যাদা ও সমতা রক্ষার মহান এ উদ্যোগ বাস্তবায়নে নিম্নের পিটিশনটি স্বাক্ষর করুন।” স্টিকারের উপরের অংশে বড় অক্ষরে লেখা- “ঐশী ন্যায়ভিত্তিক বিশ্ব গড়তে শামিল হোন।”এছাড়া স্টিকারটিতে জলছাপ হিসেবে সংযুক্ত রয়েছে আহমদি রিলিজিয়ন অফ পিস এন্ড লাইট-এর মুখপাত্র আবদুল্লাহ হাশেম আবা আল সাদিক-এর একটি ছবি। স্টিকারের নিচের অংশে ইংরেজিতে বড় অক্ষরে লেখা রয়েছে- “REFUGEE LAND” স্টিকারের নিম্নভাগে দুটি কিউআর কোড যুক্ত করা হয়েছে। এর মধ্যে একটি কিউআর কোডের পাশে লেখা রয়েছে “SIGN THE PETITION”, অপরটির পাশে লেখা “FIND OUT MORE”- যার মাধ্যমে সংশ্লিষ্ট উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা এবং অনলাইন পিটিশনে স্বাক্ষর করার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আহমদি রিলিজিয়ন অফ পিস এন্ড লাইট-এর অনুসারী মোঃ মোস্তফা কাওসার বলেন, “মানবজাতির জন্য আল্লাহ কর্তৃক মনোনীত হুজ্জাহ বা পথপ্রদর্শক আবদুল্লাহ হাশেম আবা আল সাদিক আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে আমরা বিশ্বব্যাপী আল্লাহর নির্দেশের প্রতি মানুষকে সচেতন করার জন্য শান্তিপূর্ণ প্রচার কার্যক্রম পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের সামনে শান্তিপূর্ণ দাওয়াতি র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়েছে। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়িত না হবে, ততদিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।” উল্লেখ্য, আন্তর্জাতিক শরণার্থী সংকটের প্রেক্ষাপটে এই উদ্যোগকে কেন্দ্র করে সামাজিক ও নাগরিক মহলে আলোচনা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি