1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রাজশাহীতে এক'ই পরিবারে ৪ জনের মরদেহ উদ্ধার,মিলল চিরকুট, লেখা আছে মৃত্যুর কারণ- শিক্ষা তথ্য
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব: ভূমিমন্ত্রী আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার নোয়াব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিএমএসএফের অভিনন্দন ও শুভেচ্ছা রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার, আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজশাহীতে এক’ই পরিবারে ৪ জনের মরদেহ উদ্ধার,মিলল চিরকুট, লেখা আছে মৃত্যুর কারণ-

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৩১ Time View

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী’র পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একটি বাড়ি থেকে শুক্রবার (১৫ আগস্ট) সকালে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ওই বাড়ি থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে নিজেদের মৃত্যুর কারণ হিসেবে ঋণের দায় ও খাওয়ার অভাবের কথা উল্লেখ করা হয়েছে। নিহতরা হলেন- মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) ও মেয়ে মিথিলা (১৮ মাস)।

চিরকুটে লেখা হয়েছে,আমি নিজ হাতে সবাইকে মারলাম এই কারণে যে আমি একা যদি মরে যাই তাহলে আমার বউ, ছেলে, মেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। এত কষ্ট আর মেনে নিতে পারছি না। তাই আমাদের বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভাল হলো।

এতে আরও লেখা হয়েছে, ‘আমার জন্যে কাওকে মানুষের কাছে ছোট হতে হবে না। আমার বাবা আমার জন্য মানুষের কাছে অনেক লোকের কাছে ছোট হয়েছে, আর হতে হবে না। চির দিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভাল থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি