1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রাজশাহীর ভদ্রা থেকে ভূয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা ও ধর্ষণের মূলহোতা শিপন'কে গ্রেফতার করেছে র‍্যাব-৫ - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মহান স্বাধীনতা দিবসে আইউব আলী ফাহিমের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা বিজ্ঞপ্তি : সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক

রাজশাহীর ভদ্রা থেকে ভূয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা ও ধর্ষণের মূলহোতা শিপন’কে গ্রেফতার করেছে র‍্যাব-৫

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ Time View

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী:র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ইং ০২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত্রী -০০.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন বালিয়াপুকুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা ও অপহরণ করত: ধর্ষণের মূলহোতা মোঃ শিপন মিয়া (২১), পিতা-মোঃ মুন্নাফ আলী, সাং-গামারিয়া মধ্যপাড়া, থানা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুরকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত সেনাবাহিনীর কাপড়ের তৈরি ব্যাগপ্যাক-০১ টি, সেনাবাহিনীর কাপড়ের তৈরী মানিব্যাগ-০১ টি, এনআইডি কার্ড-০১ টি, বাস টিকিট-০১ টি, মোবাইল ০১ টি উদ্ধার করে।

ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম এর সাথে ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে গত মাস খানেক আগে উক্ত আসামি শিপন মিয়া (২১) এর পরিচয় ঘটে। উক্ত আসামী বিভিন্ন ছবি-ভিডিওর মাধ্যমে নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে ভিকটিমকে মিথ্যা প্রেম নিবেদন করে। ভিকটিম উক্ত প্রস্তাবে রাজি হলে গত ৩১-৮-২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৮.০০ ঘটিকার দিকে ধৃত আসামি ভিকটিমকে রাজশাহী রেলস্টেশনের দিকে ডেকে নিয়ে তার অনিচ্ছা পূর্বক জোর করে অপহরণ করত: ঢাকায় নিয়ে যায়।

পরবর্তীতে বিষয়টি ভিকটিমের পরিবারে জানাজানি হলে ভিকটিমের পরিবার কৌশলে উক্ত আসামিকে ভিকটিম এর সাথে বিয়ে দেওয়ার কথা বলে মোবাইলে উক্ত আসামিকে বাড়িতে আসতে বলে। অতঃপর গত ০১-০৯-২০২৫ তারিখ সন্ধ্যা-০৭ টার সময় উক্ত আসামি ভিকটিমকে সাথে নিয়ে ভিকটিমের বাড়ীতে উপস্থিত হয়। পরবর্তীতে ভিকটিম এর পরিবারের লোকজন টহল ডিউটিরত র‍্যাবের নিকট উক্ত ঘটনার বিষয়ে জানালে ঘটনার সত্যতা যাচাইয়ের লক্ষ্যে উক্ত ঘটনাস্থলে যায়। আসামিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সে ভুয়া সেনাবাহিনীর সদস্য। তার মোবাইলে সেনাবাহিনীর পরিচয় দিয়ে একাধিক ব্যক্তি ও নারীকে বিভিন্ন ভাবে প্রতারণা করার নমুনা পাওয়া যায়।

ধৃত আসামি বিবাহিত ও সন্তান থাকা সত্ত্বেও মিথ্যা সেনা সদস্য পরিচয় দিয়ে ভিকটিমকে মিথ্যা প্রেম নিবেদন করে। পরবর্তীতে ভিকটিমকে কৌশলে অপহরণ করে অজানা স্থানে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।

উক্ত আসামির বিরুদ্ধে মাদক আইনে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি