1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ক্রিকেট টুর্ণামেন্টে সাধারণ সম্পাদক একাদশ বিজয়ী - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ক্রিকেট টুর্ণামেন্টে সাধারণ সম্পাদক একাদশ বিজয়ী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৭৮ Time View

মোঃ আলাউদ্দীন মন্ডল: রাজশাহী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টে সভাপতি একাদশকে হারিয়ে সাধারণ সম্পাদক একাদশ বিজয়ী হয়েছে।

শনিবার (১৭ মে) সকাল ১০ টায় রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক একাদশের মধ্যে এ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় সভাপতি একাদশের দায়িত্বে ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম এবং সাধারণ সম্পাদক একাদশের দায়িত্ব ছিলেন বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম।

টুর্নামেন্টে সভাপতি একাদশ টসে জয়লাভ করে বোলিং এর সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে সাধারণ সম্পাদক একাদশ ব্যাটে নেমে ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রানের টার্গেট দেয় সভাপতি একাদশকে। ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৩ ইউকেট হারিয়ে ১১৬ রান করতে সক্ষম হয় সভাপতি একাদশ। এতে ৪৭ রানের ব্যাধানে পরাজিত হন সভাপতি একাদশ। খেলায় ১৬ বলে ৩৫ রান ও ১ উইকেট নিয়ে (ম্যান-অফ-দ্যা ম্যাচ) হন ইমাম হোসেন এবং ৩ ওভার বল করে ৪ উইকেট পেয়ে সেরা বোলার হন রকিবুল হাসান রকি।

আল আকসা ডেভেলপার কোম্পানির সৌজন্যে এ খেলাতে আম্পায়ার এর দায়িত্ব ছিলেন রাহিম, রাকিবুল ও প্লাবন।

এ সময় রেডার সাধারণ সম্পাদক ও আল আকসার স্বত্বাধিকারি মিজানুর রহমান কাজী, রাজশাহী সাংবাদিক কল্যান সমিতির মহাসচিব কাজী শাহেদ, যমুনা টিভির সিনিয়র সাংবাদিক জাবিদ অপু ও সিনিয়র সাংবাদিক ক্রীড়াবিদ কবির তুহিন অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি