1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, নির্বাচন কমিশন গঠন - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, নির্বাচন কমিশন গঠন

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯১ Time View

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ২০২৩-২০২৫ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কর্মকর্তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন।
নির্বাচন কমিশনের প্রধান বাংলাদেশ প্রতিদিন ও দেশ টিভি’র রাজশাহী প্রতিনিধি কাজী শাহেদ। ৬ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, এডভোকেট এস. এম. জ্যোতি উল ইসলাম (সাফী), ইত্তেফাক পত্রিকার রাজশাহী প্রতিনিধি আনিসুজ্জামান, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, সিনিয়র সাংবাদিক জাবেদ অপু ও সদস্য সচিব মীর তোফায়েল আহমেদ।
এ সময় বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্যরা বলেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও অবাধভাবে সম্পন্ন করার দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর অর্পণ করা হলো। তারা আশা প্রকাশ করেন, কমিশন যথাযথভাবে দায়িত্ব পালন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হবে।

দ্বায়িত্ব গ্রহনের পর নির্বাচন কমিশন বলেন, আসন্ন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব নির্বাচন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ সচ্ছ নির্বাচন উপহার দিবো। কমিশন আরও আশা প্রকাশ করেন, সকল প্রার্থী ও সদস্যবৃন্দ নির্বাচন কমিশনের বিধি-বিধান মেনে চলবেন এবং একটি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি