1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল যশোর বেজপাড়ায় অভিযান চালিয়ে ১ টি সুটার গান ও ককটেলসহ ১ জনকে আটক করেছে র‍্যাব-৬ এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ গলাচিপায় ছাত্রনেতার মৃতুতে প্রতিমন্ত্রী নুরের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল মিথ্যে প্রসংশা- মোশারফ কবীর বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন পটিয়া উপশাখার উদ্যাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রোয়াংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৭ Time View

এস এম ফেরদৌস হোসাইন, রাজৈর, মাদারীপুরঃ
রাজৈরে কর্মরত সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানার্থে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজৈর উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর থানার মোড় কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা সভাপতি দৈনিক জনকণ্ঠের রাজৈর প্রতিনিধি এস এম ফেরদৌস হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল এর সঞ্চালনায় ইফতারে ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ নিয়াজ শিশির, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম, বিএনপির রাজৈর উপজেলা সভাপতি ওহাব আলী মিয়া, বিআরডিবি চেয়ারম্যান আবুল হোসেন খান, পৌরসভা জামায়াতের আমীর শেখ মোশাররফ হোসেন, বিএনপি নেতা মিজবাহ উল হক বাবু হাওলাদার, বিএনপির উপজেলা সাংগঠনিক সম্পাদক মহাসিন ফকির, বিএনপির সাবেক পৌর আহ্বায়ক জাকির শেখ, জাসাসের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা ইলিয়াস সরদার, রাজৈর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন হাওলাদার, সাপ্তাহিক সুর্বাতার সম্পাদক মোস্তাফিজুর রহমান নাদিম, ই প্রেসক্লাবে রাজৈরের প্রতিষ্ঠাতা নাজমুল কবির, রাজৈর রিপোর্টাস ইউনিটির সভাপতি ফাইজুর রহমান মামুন প্রমুখ।
ইফতার প্রগ্রামের সভাপতি এস এম ফেরদৌস বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা পেশা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের পাশাপাশি সাংবাদিক সংগঠনগুলোর মধ্যেও পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং ঐক্য অত্যন্ত প্রয়োজন। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার আদায়ের ক্ষেত্রে সংগঠনগুলোর ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ।

এসময় আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা সাদ্দাম ফকির, সাংবাদিক জাকির হোসেন ডাব্লিউ, মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা সিনিয়র সহ সভাপতি সুজন হোসেন রিফাত, সহ সভাপতি আরিফুজ্জামান টিপু ও রকিবুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলী শেখ, আল মামুন, সাংগঠনিক সম্পাদক আওয়াল ফকির, আইন বিষয়ক সম্পাদক এস এম মেহেদী হাসান সনেট, অর্থ বিষয়ক সম্পাদক মুরাদ হাওলাদার, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রনি, ইনকিলাব প্রতিনিধি সোবায়েল খন্দকার, আল আমিন, রিয়াদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি