1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রায়পুরে বিএনপির এক কর্মী নিহত - শিক্ষা তথ্য
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

রায়পুরে বিএনপির এক কর্মী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩৩০ Time View
নজির আহম্মদ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের  মধ্যে সংঘর্ষে সাইজ উদ্দিন দেওয়ান (৪০) নামে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসময় তিনটি বসতবাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাট এবং অন্তত ১৫ জনকে পিটিয়ে-কুপিয়ে আহত করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের বেড়ি ও বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিএনপিকর্মী সাইজ উদ্দিন উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাষিয়া গ্রামের বাসিন্দা। তিনি ৩ মাস আগে স্পেন থেকে দেশে আসেন। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তর চরবংশী ইউনিয়নে উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিএম শামীম ও উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের লোকজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এর জের ধরে দুই দফায় শামীম ও ফারুকের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ওই ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ সব অঙ্গসংগঠনের কার্যক্রম বিলুপ্ত করা হয়। সোমবার আধিপত্য বিস্তার নিয়ে কৃষকদল নেতা শামীম গাজী ও ফারুক কবিরাজের অনুসারী হিসেবে পরিচতি ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ফারুক গাজীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়। ঘটনার সময় বিল্লাল মাঝি, আবু তাহের মাঝি, জিহাদ হোসাইনের বসতবাড়িতে শামীমের অনুসারীরা ভাঙচুর ও লুটপাট করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও ঢাকায় নেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাম পায়ে জখমের চিহ্ন রয়েছে।
রায়পুর উপজেলা বিএনপি আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু বলেন, ৩ মাস আগে আধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনায় আমরা ওই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যক্রম স্থগিত করেছি। এখন আবার সংঘর্ষে এক বিএনপিকর্মী মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি