1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক নেয়ামুল হাসানের আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক

রূপগঞ্জের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক নেয়ামুল হাসানের আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ অর্থোপেডিক চিকিৎসা বিজ্ঞানে আধুনিক প্রযুক্তি ও জটিল সার্জারিতে দক্ষতায় রূপগঞ্জের চিকিৎসক ডা.মোহাম্মদ নেয়ামুল হাসান সম্মাননা পেয়েছেন। ২০ সেপ্টেম্বর বাংলাদেশ আর্থ্রোস্কোপি ও আর্থ্রোপ্লাস্টি কোর্স আয়োজিত প্রথম বাংলাদেশ-নেপাল আর্থ্রোপ্লাস্টি কর্মশালা এবং সিএমই কোর্স সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে তিনি এ সফলতা অর্জন করেন। রাজধানীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়োজিত এ কর্মশালায় অংশ নেন দেশ-বিদেশের খ্যাতিমান অর্থোপেডিক বিশেষজ্ঞরা। কর্মশালায় আধুনিক যুগের সর্বাধুনিক আর্থ্রোস্কোপি ও আর্থ্রোপ্লাস্টি সার্জারির কৌশল, গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতা আলোচনা স্থান পায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কোর্স পরিচালক ডা.পারভেজ আহসান।

আন্তর্জাতিক অনুষদে ছিলেন নেপালের বিশিষ্ট চিকিৎসক ডা. সুমন বাবু মারাহাট্টা ও ডা. প্রবীণ নেপাল। ডা.নেয়ামুল হাসান বলেন, চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা। এ ধরনের কর্মশালা চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতাকে আন্তর্জাতিক মানে সমৃদ্ধ করে। আমি চেষ্টা করছি রোগীদের আরও উন্নত সেবা দিতে। সহকর্মী চিকিৎসক ও শুভাকাঙ্খী সাংবাদিক রাসেল মাহমুদ বলেন, এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং দেশের চিকিৎসা বিজ্ঞানের জন্যও গৌরবের। তাদের মতে, ডা.নেয়ামুল হাসানের মতো উদ্যমী ও নিবেদিত চিকিৎসকরা অর্থোপেডিক চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবেন। বিশেষ করে আর্থোস্কপি, জয়েন্ট প্রতিস্থাপন ও ট্রমা সার্জারিতে তিনি যে দক্ষতা অর্জন করছেন, তা বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সমৃদ্ধ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি