1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জের জঙ্গল বাড়ি রিসোর্টে হামলা, ভাঙচুরের ঘটনায় চাঁদাবাজদের নামে মামলা রুজু - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জের জঙ্গল বাড়ি রিসোর্টে হামলা, ভাঙচুরের ঘটনায় চাঁদাবাজদের নামে মামলা রুজু

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৯ Time View

‎মোঃ আবু কাওছার মিঠু ‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে জঙ্গল বাড়ি  রিসোর্টে চাঁদাবাজরা হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাধা দেওয়াই ওই রিসোর্টের দুই কর্মচারীকে বেধরক পেটানো হয়েছে। এই ঘটনায় ৬ ডিসেম্বর শনিবার সকালে ওই রিসোর্টের মালিক রিপন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এর আগে, গত ১ ডিসেম্বর বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের হানকুর এলাকার জঙ্গলবাড়ি রিসোর্টে এ ঘটনা ঘটে।  ‎রিসোর্টের মালিক রিপন মিয়া জানান, হানকুর এলাকায় জঙ্গলবাড়ি নামে তার একটি রিসোর্ট রয়েছে। ওই রিসোর্টে দীর্ঘদিন ধরে জিন্দা এলাকার মুন্না মিয়া, সোহান ও রাজিবসহ তাদের লোকজন প্রতিমাসে এক লাখ টাকা করে চাঁদা দাবি করে আসছিল। ‎

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় এক ডিসেম্বর বিকেলে  মুন্না মিয়া, সোহান ও রাজীবসহ ১০ থেকে ১২ জনের একদল চাঁদাবাজ রামদা ছুরি, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধারালো অস্ত্র সস্ত্রসজ্জিত হয়ে ওই রিসোর্টে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলাকারীরা রিসোর্টে থাকা সিসি ক্যামেরা ও মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে। নগদ এক লক্ষ বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে নেয়। বাধা দেওয়ায় রিসোর্টের কর্মচারী আকিব ও সানি নামের দুজনকে পিটিয়া আহত করা হয়। প্রতিমাসে এক লাখ টাকা চাঁদা না দিলে আবারো হামলা করবে বলে হুমকি দিয়ে হামলা করে চলে যায়। এ ঘটনায় রিপন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় চাঁদাবাজির একটি মামলা দায়ের করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, যেহেতু মামলা রুজু হয়েছে আসামিদের গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি