1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জের পূর্বাচলে জবাইকৃত ৫টি ঘোড়া উদ্ধার, একজন আটক - শিক্ষা তথ্য
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে বড় বার্তা মতামত: ডঃ জিয়াউদ্দিন হায়দার যথাযোগ্য মর্যাদায় কলাপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত গলাচিপায় নিখোঁজের ৯৬ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে ভেসে উঠল যুবকের লাশ গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

রূপগঞ্জের পূর্বাচলে জবাইকৃত ৫টি ঘোড়া উদ্ধার, একজন আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৭৩ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরে জবাইকৃত ৫টি ঘোড়া উদ্ধার করেছে আনসার সদস্যরা। সোমবার (১ জুলাই) ভোররাতে আনসারের একটি টহল দল অভিযান চালিয়ে এ ঘটনা উদঘাটন করে। জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে পূর্বাচলের ৩০৬ নম্বর রোডের ৫ নম্বর প্লটে টহলরত অবস্থায় আনসার সদস্যরা একটি সিএনজি অটোরিকশা দেখতে পান। সন্দেহ হলে তারা এগিয়ে গেলে কিছু ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয় — তার নাম ফয়েজ মিয়া (৩৫), পিতা হাফিজ মিয়া, সাং-বরমপাড়া, থানা-অষ্টগ্রাম, জেলা-কিশোরগঞ্জ।

পরে প্লটের ভিতর ঢুকে আনসার সদস্যরা দেখতে পান, পাঁচটি ঘোড়া জবাই করে তাদের মাংস আলাদা করা হচ্ছে। আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন এবং আটককৃত ফয়েজ মিয়াকে পুলিশের হাতে তুলে দেন। এ বিষয়ে পূর্বাচল আনসার কমান্ডার আবুল হোসেন বলেন, “রাতের টহল চলাকালে আমরা ১০ নম্বর সেক্টরের একটি পরিত্যক্ত প্লটে সন্দেহজনক কিছু দেখতে পাই। পরে ঘটনাস্থলে গিয়ে ৫টি জবাইকৃত ঘোড়া ও একজনকে আটক করি। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।” এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং পলাতকদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি