1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জের ব্যবসায়ীর নগদ টাকাসহ স্বর্ণালংকার যাত্রাবাড়ীতে র‌্যাবের পোশাক পরে লুট - শিক্ষা তথ্য
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা বাউফলে আগুনে পুড়ে সর্বস্ব হারাল তিন পরিবার খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক না,গঞ্জে তিন থানার নতুন ওসি পদায়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই

রূপগঞ্জের ব্যবসায়ীর নগদ টাকাসহ স্বর্ণালংকার যাত্রাবাড়ীতে র‌্যাবের পোশাক পরে লুট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৭৪ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া বাজারের মধু জুয়েলারী কারখানার ব্যবসায়ী ও তারাবো পৌরসভার নোয়াগাঁও এলাকার বাসিন্দা সৈকত বিশ্বাস(২৮) নামের এক স্বর্ণ ব্যবসায়ীর নগদ টাকা ও স্বর্ণালংকার র‌্যাবের পোশাক পরিহিত দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে। গত ২৬জুলাই শনিবার রাতে ঢাকার তাঁতীবাজার থেকে লেগুনা করে বাড়ি ফিরে আসার পথে যাত্রাবাড়ি-ডেমরা সড়কের মৃধাবাড়ী এলাকায় তিনি দুর্বৃত্তদের কবলে পড়েন। রাবের পোশাক পরিহিত ৭/৮ সদস্যের একদল দুর্বৃত্ত প্রথমে ব্যবসায়ী সৈকত বিশ্বাসের বহনকারী লেগুনার গতিরোধ করে।

পরে তাকে মারপিট করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এসময় ব্যবসায়ী সৈকত বিশ্বাসের কাছে থাকা নগদ ১লাখ ৭হাজার টাকা, ১জোড়া রুপার পায়েল, স্বর্ণেে দুইটি চেইন ও সাত ভরি স্বর্ণালংকারসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়। পরে ব্যবসায়ীকে মতিঝিল দিলকুশা ইউনুস টাওয়ারের পাশে ফেলে রাখে। খবর পেয়ে তার আত্মীয়-স্বজনরা যাত্রাবাড়ী থানায় অভিযোগ করলে পুলিশ তাকে উদ্ধার করে। ব্যবসায়ী সৈকত বিশ্বাস জানায়, গত ২৬জুলাই শনিবার ব্যবসায়ীক কাজের জন্য ঢাকার তাঁতী বাজার যায়।

সেখানে পুরনো স্বর্ণ বিক্রি, ক্রয়কৃত ও হলমার্ক করা স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি ফেরার পথে যাত্রাবাড়ি-ডেমরা সড়কের মৃধাবাড়ী এলাকায় পৌঁছলে একটি মাইক্রোবাসে র‌্যাবের পোশাক পরিহিত ৭/৮জন লোক তাদের বহনকারী লেগুনা গাড়ির গতিরোধ করে। পরে তাকে মারধর করে জোরপূর্বক লেগুনা থেকে নামিয়ে দুর্বৃত্তদের গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। একপর্যায়ে তার কাছে থাকা স্বর্ণ বিক্রির নগদ টাকা ও ক্রয়কৃত স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে রাজধানীর মতিঝিল এলাকায় তাকে ফেলে যায়।

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানা পুলিশ পরিদর্শক(অপারেশনস্) খালেদ হাসান বলেন, দুর্বৃত্তদের গ্রেফতারে ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। যাত্রাবাড়ী থানা ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, র‌্যাবের পোশাক পরিহিত লুটপাটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি