1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জের মাটি আজীবন ঋণী: শহীদ বকুলের ৫৪তম শাহাদাৎ বার্ষিকীতে জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

রূপগঞ্জের মাটি আজীবন ঋণী: শহীদ বকুলের ৫৪তম শাহাদাৎ বার্ষিকীতে জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ গোলাম রশীদ বকুলের ৫৪তম শাহাদাৎ বার্ষিকী বৃহস্পতিবার(২৭ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহীদ বকুলের শাহাদাৎ-স্থল তাঁর আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বকুলের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির,রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাজাদা,ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার চান মিয়া,ন্যাশনাল প্লেস সোসাইটির চেয়ারম্যান মাহাবুবুর ইসলাম,সাবেক কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মোশারফ হোসেন,শহীদ গোলাম রশিদ বকুল স্মৃতি ভোলাবো প্রতিষ্ঠাতা সভাপতি মনির হোসেন দেওয়ান,বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ,অদুত ভূঁইয়া প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় রূপগঞ্জের ২৭ নভেম্বর সম্মুখ সমরে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা গোলাম রশীদ বকুল। তিনি ছিলেন এ অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তাঁর শাহাদাৎ বাংলার মুক্তিকামী মানুষকে আরও বেশি করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল। বক্তারা জোর দিয়ে বলেন, শহীদ বকুলের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য এক উজ্জ্বল উদাহরণ। শহীদ বকুলের স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

আগামী প্রজন্ম যেন এই বীরকে ভুলে না যায়, সেজন্য তাঁর স্মৃতি ও ইতিহাস সংরক্ষণের জন্য আরও বড় পরিসরে উদ্যোগ নেওয়ার দাবি ওঠে। আলোচনা সভার শেষে শহীদ গোলাম রশীদ বকুল এবং মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাদির ভূঁইয়া এরপর উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। শহীদ বকুলের পরিবারবর্গ, স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই স্মরণসভায় উপস্থিত ছিলেন। তাঁদের শ্রদ্ধা ও ভালোবাসায় দিনটি ছিল গভীর আবেগ ও শ্রদ্ধার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি