1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩৯ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের শীতলক্ষ্যা নদীর কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে আজ ১৭মার্চ চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হবে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিতে ঢাকা নদী বন্দর সদরঘাটে অতিরিক্ত যাত্রী চাপ কমানো এবং যাত্রীদের বিকল্প নৌপথে সহজ যাতায়াতের সুবিধার্থে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডবি¬উটিএ) এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এ ব্যবস্থাপনায় খুশি হয়েছেন কর্মজীবী যাত্রীরা। যানজট ও নানা কারণে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমবে বলে আশা করছেন যাত্রীরা। আজ ১৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে ৩টি লঞ্চ বিশেষ সার্ভিসের মাধ্যমে চাঁদপুর ও বরিশালসহ বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে। শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে প্রতিদিন সকাল ৮টায় চাঁদপুর রুটে এমভি সমতা এন্ড সমৃদ্ধি এক্সপ্রেস লঞ্চ ছেড়ে যাবে।

শিমুলিয়া থেকে সকাল ৯টায় চাঁদপুর রুটে এমভি সমতা সমৃদ্ধি-১ লঞ্চ ছেড়ে যাবে। শিমুলিয়া থেকে সকাল ৮টায় বরিশাল রুটে এমভি রাজারহাট-বি লঞ্চ ছেড়ে যাবে। প্রবীণ ও নারী যাত্রীদের মালামাল/ব্যাগ বহনের জন্য আজ ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১২ দিন টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনামূল্যে কুলি বা পোর্টার সেবা দেওয়া হবে। এছাড়া অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য হুইল চেয়ার সেবাও থাকবে। এমবি রাজারহাট বি লঞ্চের সুপারভাইজার সৈকত হোসেন বলেন, কর্মজীবী যাত্রীদের ভোগান্তি কমাতে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে এখানে লঞ্চ সার্ভিস ব্যবস্থা করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, কর্মজীবী যাত্রীদের সুবিধার্থে তিনটি লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে। ন্যায্য ভাড়া দিয়ে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সেখানে জামেলামুক্ত ও নির্বিঘ্নে নৌযাত্রীদের চলাচলের জন্য তদারকি করা হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ বলেন, যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। এখানে কোন রকম দালাল চক্র কিংবা প্রতারক থাকবে না। নির্বিঘেœ যাত্রীরা গন্তব্যে চলাচল করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি